IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> খেলা >> বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের টেনিস আসর শুরু ২ এপ্রিল

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের টেনিস আসর শুরু ২ এপ্রিল

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের টেনিস আসর শুরু আগামী ২ এপ্রিল। শেষ হবে ৯ এপ্রিল।

এই উপলক্ষে বুধবার দুপুরে রাজশাহী নগরীর অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে টুর্ণামেন্ট কমিটির আয়োজনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা ছাড়াও দেশের অন্য বিভাগেও বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের বিভিন্ন ইভেন্টের খেলা অনুষ্ঠিত হবে। সেই অনুযায়ী বাংলাদেশ গেমসের টেনিস ইভেন্টের খেলা শুধুমাত্র রাজশাহীর অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। আর এই আসরকে সাফলভাবে আয়োজন করার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বিভিন্ন প্রান্তের ১২৪ জন টেনিস খেলোয়াড় এই আসরে অংশগ্রহণ করবে।

এরমধ্যে ২৫ জন মেয়ে খেলোয়াড় রয়েছে। তাদেরকে করোনা টেস্ট করার পর নেগেটিভ রেজাল্ট পাওয়া খেলোয়াড়দের টুর্ণামেন্টে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া হবে। শুধু তাই নয়, করোনায় টেনিস কোর্টের বল বয় থেকে শুরু করে সংশ্লিষ্ট ব্যক্তিদেরও খেলোয়াড়দের মতো একই নিয়ম অনুসারণ করা হবে। এজন্য টুর্ণামেন্ট কমিটি থেকে ৬ সদস্য বিশিষ্ট একটি চিকিৎসা টিম সার্বক্ষনিকভাবে নিয়োজিত আছে।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সের পরিচালনায় এই আসরকে তুলে ধরার জন্য রাজশাহীতে মাইকিংসহ গুরুত্বপূর্ণ মোড়ে ব্যানার টাঙানো হয়েছে। এছাড়াও রাজশাহীর এই আসরকে সাফল্যমÐিত করে তোলার জন্য রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে সভাপতি করে অর্গানাজিং কমিটি ও ৬টি উপ কমিটি গঠন করা হয়েছে। আর প্রবীণ অভিজ্ঞ ক্রীড়া সংগঠক খসরুকে টুর্ণামেন্ট ডাইরেক্টর মনোনীত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, খেলোয়াড়দের আবাসনের জন্য রাজশাহী নগরীর হোটেল স্টারকে নির্বাচিত করা হয়েছে। ইতিমধ্যে অধিকাংশ খেলোয়াড় রাজশাহীতে এসে পৌঁচ্ছে। সেইসাথে তারা টেনিস কমপ্লেক্সে নিয়মিত অনুশীলন করছে। আগামী ২ এপ্রিল বিকাল সাড়ে ৩টায় রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসাবে টুর্ণামেন্ট উদ্বোধন করবেন।

বিশেষ অতিথি থাকবেন, রাজশাহী সদর-২ সংসদ সদস্য ফজলে হোসেন বাদশ, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের ( বিটিএফ) সহ-সভাপতি মোহাম্মদ আলী দ্বীন।

সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন, অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সের চেয়ারম্যান ড. গোলাম সাব্বির সাত্তার তাপু ও সেক্রেটারি এহসানুল হুদা দুলু, জায়েন্ট সেক্রেটারি হাসিনুর রহমান টিংকু, টুর্নামেন্ট ডাইরেক্টর খসরু, নির্বাহী সদস্য মাহসুদুল হক রোকন ও শফিকুল ইসলাম।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31