IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
অগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
Home >> খেলা >> মেসির গোলেও জয় পেল না আর্জেন্টিনা

মেসির গোলেও জয় পেল না আর্জেন্টিনা

ধূমকেতু নিউজ ডেস্ক : বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচেই শুরুতে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। দুই ম্যাচই শেষ পর্যন্ত হয়েছিল ড্র।

কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচেও এমন ভাগ্য বরণ করতে হয় কি না সেই শঙ্কা দেখা গিয়েছিল। হলোই তাই।

রিও দে জেনেইরোর নিল্তন সান্তোসে বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৩টায় কোপা আমেরিকায় ‘বি’ গ্রুপের ম্যাচে চিলির মুখোমুখি হয় আর্জন্টিনা। আর প্রথমার্ধে অধিনায়ক লিওনেল মেসির দুর্দান্ত ফ্রি-কিকে এগিয়ে গেলেও ভিত কাজে লাগাতে পারল না লিওনেল স্ক্যালোনির বাকি শিষ্যরা।

দ্বিতীয়ার্ধে গোল হজম করে ১-১ সমতায় ড্র হয়েছে ম্যাচটি।

শুরুর দিকে অনেকটা ছন্নছাড়া খেলে আর্জেন্টিনা। ১৮ মিনিটে সহজ সুযোগ পেয়েও গোলরক্ষকের হাতে মারেন গঞ্জালেস। ম্যাচের ৩১ মিনিটে লো সেলসোকে ফাউল করলে চিলির ডি বক্সের বাইরে ফ্রি কিক পায় আর্জেন্টিনা। ঠিকে যেন বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের পুনরাবৃত্তি।

সেবার চিলির গোলরক্ষক ক্লদিও ব্রাভো মেসির ফ্রি কিক ঠেকিয়ে দিয়েছিলেন। তবে এবার পুনরাবৃত্তি ঘটেনি। কোপায় অসাধারণ এক ফ্রি-কিক দেখে বিশ্ব। গোলপোস্টের কোনা দিয়ে করা মেসির দুর্দান্ত শট হাত বাড়িয়েও ছুতে পারেননি ব্রাভো। বল জালে জড়ায়। ১-০ তে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা।

মেসির সেই অসাধারণ ফ্রি-কিক –

এই গোলের কিছু সময় পর গোলপোস্টের খুব কাছে পাস পেয়েও ঠিকমতো বলে পা ছোঁয়াতে পারেননি মার্টিনেজ। লক্ষ্যভ্রষ্ট হয়ে সহজ সুযোগ মিস হয়।

রেফারির বাঁশিতে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা।

প্রথমার্ধে ৫২ শতাংশ সময় নিজেদের পায়ে বল রেখেছে আর্জেন্টিনা।

কিন্তু দ্বিতীয়ার্ধে নেমে ৫৭ মিনিটের সময় সমতায় ফেরান চিলের এদওয়ার্দো ভারগাস।

৫৬ মিনিটে বক্সের ভেতরে ভিদালকে ফাউল করেন টাগ্লিয়াফিকোর। আবেদন করেন পেনাল্টির। রেফারি প্রথমে সাড়া না দিলেও ভিএআর সিদ্ধান্ত বদলায়। পেনাল্টি পায় চিলি।

ভিদালের নেওয়া শট অবশ্য ঠেকিয়ে দিয়েছিলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। কিন্তু ফিরতি বল ক্লিয়ার করতে ছিলেন না কোনো ডিফেন্ডার। সুযোগটা কাজে লাগান এডোয়ার্ড ভার্গাস। হেডে আর্জেন্টিনার জালে বল জড়ান তিনি। খেলায় সমতা ফিরে আসে।

এরপর আর খেলায় ফিরতে পারেনি মেসির আর্জেন্টিনা। যদিও ৭৯ মিনিটে। মেসির বাড়ানো বলে দারুণ সুযোগ পেয়েছিলেন গঞ্জালেস। কিন্তু মিস করেন তিনি।

নির্ধারিত সময়ের পর অতিরিক্ত পাঁচ মিনিটেও চিলির গোলমুখ খুলতে পারেনি আকাশি-সাদার জার্সিরা।

ফলে রেফারির শেষ বাঁশিতে ১-১ ড্র করে মাঠ ছেড়েছে লিওনেল স্ক্যালোনি শিষ্যরা।

এ নিয়ে টানা তৃতীয় ম্যাচে এগিয়ে গিয়েও ড্রয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে মেসিদের।

এমন খেলায় আর্জেন্টিনা সমর্থকরা হতাশ হতেই পারেন। কারণ পুরো ম্যাচে ১৮টি শট নিয়েছে আলবিসেলেস্তেরা। পক্ষান্তরে চিলি নিয়েছে মাত্র ৫টি।

তবে দ্বিতীয়ার্ধে ভালো খেলে ম্যাচের ৫১ শতাংশ বল নিজেদের দখলে রেখেছে চিলি।

পাসের দিক থেকেও এগিয়ে চিলি। আর্জেন্টিনার ৩৫১ পাসের বিপরীতে চিলি পাসসংখ্যা ৩৮১টি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31