IMG-LOGO

শনিবার, ৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘ইরানে আজ সবচেয়ে ‘বড় বোমা’ বিস্ফোরণ হবে’ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্রগিটারিস্ট শিশিরকে নিয়ে নতুন লাইনআপ ঘোষণাঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতারএখন পর্যন্ত ফ্লাইট বাতিল হয়েছে ২৪৫টিতানোরে অটোভ্যানের ধাক্কায় শিশু নিহত‘দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে’নওগাঁয় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ীকে মারধর ও লুটের অভিযোগবাগমারার তাহেরপুরে ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ডসিংড়ায় মরদেহ উদ্ধারে গিয়ে হামলার শিকার এসআইসহ তিন পুলিশ সদস্যগাজীপুরে মার্কেটে ভয়াবহ আগুন, পুড়েছে ১৫টি দোকানফুলবাড়ীতে রাতের আঁধারে ১ হাজার কলা গাছের কলা ধ্বংসআত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যানন্দীগ্রামে যুবদল-ছাত্রদলের ৯ নেতা বহিষ্কারপোরশা সীমান্তে বিজিবি টহলদল মালিক বিহীন ভারতীয় গরু আটক
Home >> খেলা >> টপ নিউজ >> বাংলাদেশে ২ থেকে ৮ আগস্টের মধ্যেই ৫ টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া

বাংলাদেশে ২ থেকে ৮ আগস্টের মধ্যেই ৫ টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশে হঠাৎ করোনার প্রকোপ বেড়ে গেছে। গত কিছুদিন ধরে প্রানহানির সংখ্যা বেড়েই চলেছে। সে সংখ্যাটা এখন শ‘য়ের ওপরে।করোনার ভয়াবহতা ঠেকাতে আগামীকাল (১ জুলাই) থেকে রাজধানী ঢাকাসহ সারা দেশে কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

যদিও করোনার ভয়াল থাবার মধ্যেই গতকাল (২৯ জুন) জাতীয় ক্রিকেট দল খেলতে গেছে জিম্বাবুয়ে। অনেকেরই মত, এখন দেশে করোনার যে অবস্থা, তাতে এই সিরিজটি জিম্বাবুয়েতে না হয়ে ঢাকা কিংবা চট্টগ্রাম, সিলেট বা খুলনায় হলে তা আর মাঠে গড়াতো না। স্থগিত করতে হতো।

এদিকে আগামী আগস্টে ৫টি টি-টোয়েন্টি খেলার জন্য অস্ট্রেলিয়ার বাংলাদেশে আসার কথা আছে। করোনার এ অবস্থা বহাল থাকলে কি অসিরা আসবে খেলতে? বাংলাদেশ আর অস্ট্রেলিয়ার সে টি-টোয়েন্টি সিরিজ কি অনিশ্চয়তায়?

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটি চেয়ারম্যান আকরাম খানের কথা শুনে মনে হলো, এখনও সব ঠিকঠাক আছে। আকরাম জানিয়েছেন, অস্ট্রেলিয়ান বোর্ড যেমন কোভিড প্রটোকল চাচ্ছে, বিসিবির পক্ষ থেকে তা দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছে। তাই শঙ্কার কিছু নেই এখন পর্যন্ত।

সিরিজটি নিয়ে আকরাম বলেন, ‘আমরা কাজ করছি। এখন পর্যন্ত সব কিছু কনফার্ম আছে। ওরা (অস্ট্রেলিয়ান বোর্ড) যা-ই চাচ্ছে, আমরা তা করার চেষ্টা করছি। প্রায় সব কাজই শেষ। ৯০-৯৫% কাজ হয়ে গেছে। আমরা ধরে নিতে পারি, যদি ভবিষ্যতে কোনো খারাপ কিছু না হয়, তাহলে ওরা (অস্ট্রেলিয়া জাতীয় দল) আসবে।’

বিসিবির ক্রিকেট অপারেশন্স প্রধান বাংলাদেশ আর অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি সিরিজের সম্ভাব্য সময় সূচিও জানিয়ে দিয়েছেন। কবে কোন ম্যাচ, তা না জানালেও আকরামের দেয়া তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়া ২ থেকে ৮ আগস্টের মধ্যে ৫টি টি-টোয়েন্টি খেলবে। সব ক’টা ম্যাচ হবে একই ভেন্যু, মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news