IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিককৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
Home >> খেলা >> টপ নিউজ >> সাকিবের কৃতিত্বে যা বললেন শিশির

সাকিবের কৃতিত্বে যা বললেন শিশির

ধূমকেতু নিউজ ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টির সিরিজের চারটিতে সাদামাটা পারফরম্যান্স ছিল বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। ব্যাট হাতে তার রান ১০৩ আর বল হাতে মাত্র ৩ উইকেট।

তবে এই পারফরম্যান্সের চেয়েও যে বিষয়টি নিয়ে তুমুল সমালোচিত হয়েছেন সাকিব- চতুর্থ ম্যাচে এক ওভারেই ৩০ রান দিয়েছেন সাকিব। চার ওভারে দিয়েছেন ৫০ রান!

এ নিয়ে ক্রিকেট অনুরাগীরা যখন সাকিবকে তুলোধোনা করছিলেন তখন এ অলরাউন্ডারের হয়ে কথা বলেছিলেন তার সহধর্মিনী উম্মে আহমেদ শিশির।

নিজের ফেসবুক পেজে লিখেছিলেন, সাকিব ফিরে আসবেন, পরের (শেষ) ম্যাচেই। জাত চেনাবেন তার।

সাকিবকে দলের মূল পারফরমার উল্লেখ করে শিশির জানিয়েছিলেন, সাকিব যে ম্যাচে খারাপ খেলে তাতে হেরে যায় বাংলাদেশ। তিনি শেষ ম্যাচেই ফিরবেন।

আর সাকিব যেন স্ত্রীর কথা রাখলেন। ব্যাট হাতে না পারলেও বল হাতে দুর্দান্ত পারফর্ম করলেন। আজ সাকিবের বোলিং ফিগার ৩.৪-১-৯-৪

মাত্র ৯ রান দিয়ে ৪ উইকেট। টি-টোয়েন্টির মতো ফরম্যাটে ১টি মেডেনও আছে!

এদিকে আজ ব্যাট হাতে ২০ বলে ১১ রান আর প্রথম দুই উইকেট নিয়ে (ম্যাথু ওয়েড ও অ্যাস্টন টার্নার) বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে অনন্য এক মাইলফলক স্পর্শ করেছেন সাকিব।

ক্রিকেট বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে সাকিব ব্যাট হাতে ১ হাজার রান সংগ্রহের পাশাপাশি শিকার করেন ১০০ উইকেট।

সাকিবের এভাবে ফিরে আসা আর মাইলফলক ছোঁয়া নিয়ে স্ট্যাটাস দিয়েছেন উম্মে আহমেদ শিশির। লিখেছেন, ‘এবং এটা একটা দুর্দান্ত জয়। সিরিজের শেষটা অসাধারণ। আমার প্রিয়তম (সাকিব আল হাসান) তোমাকে অভিনন্দন এমন অসাধারণ মাইলফলক ছোঁয়ার জন্য। তুমি তো গোটা সিরিজে আঙুলে (তর্জনি) চোট নিয়েই খেলেছ। বল গ্রিপে নিতে কষ্ট হয়েছে তোমার। তবুও তুমি তোমার ১০০ শতাংশই ঢেলে দিয়েছ। তুমি বহুবার প্রমাণ করেছ যে তোমার নিজেকে প্রমাণের প্রয়োজন নেই। এমন মধুর জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31