ধূমকেতু নিউজ ডেস্ক : বার্সেলোনার গলার কাঁটা কোচ রোনাল্ড কোম্যান ছাঁটাই হতে পারেন যেকোনো মুহূর্তে। সেটি হতে পারে শনিবার (২ অক্টোবর) অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের আগেই। এদিকে তার বিকল্প হিসেবে এরই মধ্যে প্রস্তাব দেয়া হয়েছে আর্জেন্টাইন কোচ মার্সেলো গ্যালার্দোকে। তিনি সময় চেয়েছেন আগামী ডিসেম্বর পর্যন্ত। এছাড়া তালিকায় আছে মার্টিনেজ, পিরলো, ক্লপসহ জাভি হার্নান্দেসের নাম।
লা লিগা কিংবা চ্যাম্পিয়ন্স লিগ, কোথাও কোনো সুখবর নেই বার্সার জন্য। একের পর এক বাজে হারে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়ার উপক্রম হয়েছে কাতালান ক্লাবটির। লা লিগায়ও মেলেনি স্বস্তি। সব মিলিয়ে বার্সেলোনার গলার কাঁটা এখন কোচ রোনাল্ড কোম্যান। ঘুরে ফিরে প্রশ্ন এখন একটাই, কবে ছাঁটাই হচ্ছেন তিনি?


