IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> খেলা >> লিড নিউজ >> বিশ্বকাপে সেমিফাইনালে কে কার মুখোমুখি

বিশ্বকাপে সেমিফাইনালে কে কার মুখোমুখি

ধূমকেতু নিউজ ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যে চার দল খেলবে রোববার দুপুরে তা নিশ্চিত হয়ে যায়। তবে কে কার মুখোমুখি হবে তা চূড়ান্ত হয় রাতে পাকিস্তান-স্কটল্যান্ডের ম্যাচ শেষে।

পাকিস্তান চলতি বিশ্বকাপ মঞ্চে কোন ম্যাচ না হেরেই গ্রুপ-২’র গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দাপটের সঙ্গে সেমিতে উঠেছে। শেষ ম্যাচে তারা ৭২ রানে স্কটল্যান্ডকে হারিয়েছে। এই গ্রুপ থেকে রানার্সআপ হয়েছে নিউজিল্যান্ড।

গ্রুপ-১ থেকে চ্যাম্পিয়ন ইংল্যান্ড, যদিও তারা শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে। রান রেট বেশি থাকায় ইংলিশরা গ্রুপ চ্যাম্পিয়ন। অপরদিকে অস্ট্রেলিয়া রানার্সআপ, সমান ৮ পয়েন্ট হলেও রান রেটে পিছিয়ে থাকায় অসিরা রানার্সআপ।

বিশ্বকাপ ফরম্যাট অনুযায়ী গ্রুপ-১ চ্যাম্পিয়ন ইংল্যান্ড খেলবে গ্রুপ-২ রানার্সআপ দল নিউজিল্যান্ডের বিপক্ষে। অপরদিকে গ্রুপ-২ চ্যাম্পিয়ন পাকিস্তানের প্রতিপক্ষ গ্রুপ-১ রানার্সআপ দল অস্ট্রেলিয়া।

১০ নভেম্বর প্রথম সেমিফাইনাল ম্যাচে আবুধাবিতে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। পরদিন দুবাইয়ে খেলবে পাকিস্তান-অস্ট্রেলিয়া।

দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান একমাত্র দল যারা সুপার টুয়েলভে অপরাজিত ছিল। ভারতকে ১০ উইকেটে উড়িয়ে দেওয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষেও জয় পায় তারা। পরের তিনটি প্রতিপক্ষ ছিল তুলনামূলক সহজ। আফগানিস্তান, নামিবিয়া ও স্কটল্যান্ড। এই তিন দলের বিপক্ষে হেসেখেলে জিতেছে পাকিস্তান।

এই গ্রুপ থেকে নিউজিল্যান্ড শুধুমাত্র পাকিস্তানের কাছেই হেরেছে। এছাড়া ভারত, আফগানিস্তান, নামিবিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে সহজেই জয় পায় কিউইরা।

ইংল্যান্ড শুরু থেকেই দাপট দেখাচ্ছিল। শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারের আগে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশকে সহজেই হারিয়েছে ইংলিশরা। শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালিস্টও তারা।
অপরদিকে সুপার টুয়েলভে ইংল্যান্ডের কাছে হার বাদে বাকি চারটি ম্যাচে প্রতিপক্ষকে স্রেফ উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া।

উল্লেখ্য, পাকিস্তান এবং ইংল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। কিন্তু নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া একবারও জেতেনি এ শিরোপা।

আগামী ১৪ নভেম্বর শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচ খেলবে সেমিফাইনালে জেতা দুই দল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31