IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> খেলা >> টপ নিউজ >> কিউয়িদের তুনোধুনো করা চ্যাম্পিয়ন মার্শের অনন্য নজির

কিউয়িদের তুনোধুনো করা চ্যাম্পিয়ন মার্শের অনন্য নজির

ধূমকেতু নিউজ ডেস্ক : দুবাইয়ের মরূদ্যানে কেন উইলিয়ামসনদের আরও একবার হতাশার সাগরে ডুবিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম শিরোপাটা ঘরে তুলল অজিরা। ফাইনালের এই উত্তেজনায় ঠাসা ম্যাচে দায়িত্ব নিয়ে বলতে গেলে একাই অস্ট্রেলিয়াকে চ্যাম্পিয়ন করেন মিচেল মার্শ। সেইসঙ্গে গড়ে ফেলেন এক নয়া নজির।

রোববার রাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দ্রুততম অর্ধশতরান করার রেকর্ড গড়েন অজি তারকা অলরাউন্ডার। এদিন মাত্র ৩১ বলে অর্ধশতক পূরণ করেন মিচেল মার্শ। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এত দ্রুততম অর্ধশতক হাঁকাতে পারেননি আর কোনও ক্রিকেটার।

এদিন প্রথমে ব্যাট করে কেন উইলিয়ামসনের ৪৮ বলে ৮৫ রানের সৌজন্যে ৪ উইকেট হারিয়ে ১৭২ রান করে নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে দলীয় মাত্র ১৫ রানের মাথায় অধিনায়ক অ্যারন ফিঞ্চের উইকেট হারায় অস্ট্রেলিয়া। এরপরই ক্রিজে আসেন মিচেল মার্শ।

আরেক ওপেনার ডেভিড ওয়ার্নারকে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়ার জয়ের ভিত মজবুত করতে শুরু করেন মিচেল। ৩৮ বলে ৫৩ রান করে ওয়ার্নার আউট হলে গ্লেন ম্যাক্সওয়েলকে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন করে তবেই মাঠ ছাড়েন মার্শ ভাইদের ছোট জন। শেষ পর্যন্ত ৫০ বলে ৭৭ রান করে অপরাজিত থাকেন তিনি। ম্যাক্সওয়েল করেন ১৮ বলে ২৮ রান।

মূলত ম্যাচ সেরা মিচেল মার্শই দায়িত্ব নিয়ে ৭ বল বাকি থাকতে ৮ উইকেটে জয় এনে দেন অস্ট্রেলিয়াকে। যার ফলে এই প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেল ওয়ানডের পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। অন্যদিকে, লড়াই করেও শেষ পর্যন্ত চোকার্স তকমাটা গায়েই জড়িয়ে থাকল নিউজিল্যান্ডের।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31