IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ
Home >> খেলা >> টপ নিউজ >> ৮ উইকেটের ব্যবধানে বাংলাদেশকে হারালো পাকিস্তান

৮ উইকেটের ব্যবধানে বাংলাদেশকে হারালো পাকিস্তান

ধূমকেতু নিউজ ডেস্ক : ১০৮ রানের পুঁজি নিয়ে লড়াই হবে না, এটা অনুমেয়ই ছিল। পাকিস্তানি ব্যাটাররাও ঝুঁকি নিতে চাইলেন না। ধীরে-সুস্থে, দেখে-শুনে ব্যাটিং করার দিকেই ছিলো সবচেয়ে বেশি মনযোগী।

যার ফলে ১০৯ রানের লক্ষ্য ১১ বল হাতে রেখেই পার হয়ে গেলো পাকিস্তান। বাংলাদেশকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিলো বাবর আজমের দল। শেষ ম্যাচটি এখন পরিণত হয়েছে কেবলই আনুষ্ঠানিকতায়।

১০৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র দুটি উইকেট হারিয়েছে পাকিস্তান। শুরুতেই বাবর আজমকে বোল্ড করেছিলেন মোস্তাফিজুর রহমান।

ইনিংসে তৃতীয় ওভারের তৃতীয় বল করতে আসেন মোস্তাফিজ। তার লেন্থ বলটিকে খেলতে যান বাবর আজম। কিন্তু ভেতরের কানায় লাগিয়ে বলটিকে টেনে নেন স্ট্যাম্পে। বোল্ড হযে গেলেন তিনি মাত্র ১ রানে। বল খেলেছেন তিনি ৫টি।

আগের ম্যাচেও একইভাবে বোল্ড হয়েছিলেন বাবর আজম। ওই ম্যাচে তাসকিন আহমেদের একই ধরনের একটি বল খেলতে গিয়ে নিজের স্ট্যাম্পে টেনে আনেন বাবর।

দলীয় ৯৭ রানরে মাথায় লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবের বলে সাইফ হাসানের হাতে ক্যাচ দিয়ে আউট হন ইনফর্ম ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। ৪৫ বল খেলে ৩৯ রান করেন তিনি। ৪টি মারেন বাউন্ডারির মার।

ফাখর জামান ছিলেন দুর্বোধ্য। ৫১ বল খেলে তিনি করেন ৫৭ রান। মূলতঃ মোহাম্মদ রিজওয়ান আর ফাখর জামানের ব্যাটিং দেখলেই বোঝা যায়, কতটা রয়েসয়ে ব্যাটিং করে গেছেন তারা। ৮৫ রানের জুটি গড়েছেন তারা ৭৮ বলে। টি-টোয়েন্টিতে রীতিমত অবিশ্বাস্য স্লো ব্যাটিং।

কিন্তু ১০৯ রান তাড়া করতে গিয়ে পাকিস্তানি ব্যাটসম্যানরা অহেতুক তাড়াহুড়ো করেননি এবং উইকেট হারাননি। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ উইকেটের পতন ঘটাতে ব্যবহার করেন ৮জন বোলার। আগের ম্যাচে অধিনায়ক বোলিং করাননি লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবকে দিয়ে। যার কারণে তুমুল সমালোচনার শিকার হন তিনি।

ফলে, আজ মেহেদী হাসান আর তাসকিন আহমেদের পর আমিনুল ইসলাম বিপ্লবকে দিয়েই পূর্ণ ৪ ওভার বোলিং করালেন। বিপ্লব রান দিয়েছেন ৩০টি। সবচেয়ে বেশি ইকনোমি রেটে (৭.৫০)। উইকেট নিয়েছেন ১টি।

আফিফ হোসেন ধ্রুব, নাজমুল হোসেন শান্ত এমনকি সাইফ হাসানকে দিয়েও বোলিং করালেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে শরিফুল ইসলামের অসম্পূর্ণ ওভারের একটি বলই করেছিলেন সাইফ হাসান। মাহমুদউল্লাহ নিজে বোলিং করলে, বোলার হয়ে যেতো ৯ জন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31