IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> খেলা >> পিনাক-বিজয়ের ফিফটির পর মুরাদের ভেল্কি

পিনাক-বিজয়ের ফিফটির পর মুরাদের ভেল্কি

ধূমকেতু নিউজ ডেস্ক : শেষ হয়ে এল ২০২১-২২ মৌসুমের বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) আসরটি। এবারের আসরের শিরোপার লড়াইয়ে মুখোমুখি বিসিবি দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চল। ম্যাচের প্রথম দিনে এনামুল হক বিজয় ও পিনাক ঘোষ অর্ধশতকে ৫ উইকেটে ২৬১ রান সংগ্রহ করেছে দক্ষিণাঞ্চল। ভেল্কি দেখিয়ে একাই ৪টি উইকেট নিয়েছেন মধ্যাঞ্চলের স্পিনার হাসান মুরাদ।

রোববারের কুয়াশাচ্ছন্ন সকালে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টা দেরিতে ফ্লাডলাইট জ্বালিয়ে শুরু হয় বিসিএলের ফাইনাল ম্যাচ। টস হেরে আগে ব্যাট করতে নামে দক্ষিণাঞ্চল। দলটির পক্ষে দারুণ সূচনা করেন বিজয় ও পিনাক। তাদের জুটিতে আসে শতরান।

টুর্নামেন্টে ধারাবাহিক পারফর্ম করা পিনাক অর্ধশতক হাঁকান ফাইনালেও। ১৬১ বলে ৬৫ রান করে হাসান মুরাদের বলে বোল্ড হন তিনি। আর এতেই ভেঙে যায় বিজয়-পিনাকের ১৩৭ রানের উদ্বোধনী জুটি। ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ইনিংসটি সাজান দক্ষিণাঞ্চল ওপেনার।

এরপর আবু হায়দার রনির বলে আউট হন আগের ম্যাচেই শতক হাঁকানো অমিত হাসান, ২৩ বলে মাত্র ১০ রান করে ফেরেন তিনি। পরের ওভারে বিজয়কেও আউট করেন মুরাদ। একই ওভারে রানের খাতা খোলার আগেই তৌহিদ হৃদয়কে শিকার করেন এই স্পিনার। রনি ও মুরাদের দুর্দান্ত বোলিংয়ে পরপর দুই ওভারে তিনটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দক্ষিণাঞ্চল।

মুরাদের বলে এলবিডব্লিউ হওয়ার আগে বিজয়ের ব্যাট থেকে আসে ৭৬ রান। তিনি খেলেন ১৭১টি বল। বিজয়ের ইনিংসটি সাজানো ছিল ৬টি চার ও ১টি ছক্কায়। সফলতা পাননি শেখ মাহেদী হাসানও। তাকেও শিকার করেন মুরাদ। সাজঘরে ফেরার আগে ১৬ বল মোকাবেলা করে মাত্র ৯টি রান সংগ্রহ করেন মাহেদী।

এতে মাত্র ৪৪ রানের ব্যবধানে ৫টি উইকেট হারিয়ে ফেলে দক্ষিণাঞ্চল। তবে ষষ্ঠ উইকেটে ৮০ রানের অবিচ্ছিন্ন জুটি নিয়ে দিন শেষ করেন জাকির হাসান ও ফরহাদ রেজা। ৬০ বলে ৪৪ রান নিয়ে অপরাজিত আছেন জাকির। আর ওয়ানডে মেজাজে ৪৭ বলে ৪৬ রান করে অপরাজিত আছেন অধিনায়ক রেজা।

যাতে প্রথম দিন খেলা হওয়া ৮০ ওভারে দক্ষিণাঞ্চলের সংগ্রহ ৫ উইকেটে ২৬১ রান। মধ্যাঞ্চলের পক্ষে মুরাদ শিকার করেছেন ৪টি উইকেট। যা নিয়ে চলতি মৌসুমে ৬ ইনিংসে বল করে ১৮ গড়ে ২০টি উইকেট শিকার করে শীর্ষে অবস্থান নিয়েছেন ডানহাতি এই স্পিনার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31