IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> খেলা >> কোহলি ইস্যুতে মুখ খুললেন গিলক্রিস্ট-ওয়ার্ন

কোহলি ইস্যুতে মুখ খুললেন গিলক্রিস্ট-ওয়ার্ন

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারত বনাম দক্ষিণ আফ্রিকার কেপটাউন টেস্টের সময় বিতর্কিত ডিআরএস সিদ্ধান্তে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির স্ট্যাম্প মাইক ক্যামেরার সামনে প্রতিবাদের কড়া সমালোচনায় মত্ত সাবেক অভিজ্ঞ ক্রিকেটাররা। যে তালিকায় এবার যোগ দিলেন দুই অজি কিংবদন্তী শেন ওয়ার্ন ও অ্যাডাম গিলক্রিস্ট।

এর আগে ইংলিশ অধিনায়ক মাইকেল ভন বলেন, কোহলিকে তাঁর কাজের জন্য জরিমানা বা সাসপেন্ড করা উচিত। তাঁর সঙ্গে একমত পোষণ করে দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার ড্যারিল কালিনান মনে করেন, ভারত অধিনায়ককে ‘কঠোর শাস্তি’ দেয়া উচিত।

এই দুজনের পর এবার মুখ খুললেন অস্ট্রেলিয়ার সাবেক দুই কিংবদন্তি শেন ওয়ার্ন এবং অ্যাডাম গিলক্রিস্টও।

সাবেক অজি লেগ-স্পিনার তো কোহলির এমন সিদ্ধান্তের জন্য হতাশার দিকে ইঙ্গিত করেন, যা সময়ের সাথে সাথে আরও খারাপ হয়ে যায়। ওয়ার্ন বলেন, ‘দেখুন, এটি একটি আকর্ষণীয় ঘটনা। আমি নিশ্চিত নই যে, একটি আন্তর্জাতিক দলের অধিনায়কের পক্ষে এটি করা উচিত। কিন্তু মাঝে মাঝে হতাশা বাড়ে, আপনি খুব হতাশ হয়ে পড়েন এবং সেই কারণেই আমি বলেছিলাম যে, আমার মনে হয় এই সিরিজে তিন বা চারবার এমন হয়েছে কিনা এবং তারপরে আমরা ভেবেছিলাম এটাই যথেষ্ট, এখন এটি আর ঘটবে না।’

বিষয়টি নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক-ব্যাটার অ্যাডাম গিলক্রিস্টও। তিনি বলেন, ভারতীয় অধিনায়কের হতাশা বাড়ছিল এবং তারপরে তা সেই চরম মুহূর্তে পৌঁছে যায়।

গিলক্রিস্টের ভাষায়, ‘আমি যে অভিযোগটি নিয়ে আগ্রহী তা হল- এর সমস্তটাই পূর্বপরিকল্পিত বলে মনে হচ্ছে। অনেকদিন ধরেই এমনটা হয়ে আসছে, তারপরে সেদিন তা একটা চরম পর্যায়ে পৌঁছেছে।’

এসময় এমনকি ২০১৮ সালের সেই ব্যানক্রফ্ট স্যান্ডপেপার ঘটনাটিও তুলে ধরেন অ্যাডাম গিলক্রিস্ট।

অন্যদিকে, এলগারকে অশ্বিনের করা সেই বলটি স্ট্যাম্পে আঘাত করার মতো দেখাচ্ছিল উল্লেখ করে ওয়ার্ন বলেন, ‘বলটি মিডল স্ট্যাম্পে যেতে পারে বলেই মনে হচ্ছিল, উইকেটের উপর দিয়ে যাওয়ার উপায় ছিল না।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31