IMG-LOGO

মঙ্গলবার, ২৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গণভবনের পেছনের সাবেক বাণিজ্য মেলার মাঠ ঘিরে রেখেছে এসআরবিমান্দায় সাংবাদিকদের সঙ্গে সংসদ সদস্যের মতবিনিময়বাগমারায় সরকারি খাস জমিতে ভবন নির্মাণ, কাজ বন্ধ করলেন এসিল্যান্ডবাগমারায় পুকুরে গোসল করতে গিয়ে বৃদ্ধার মৃত্যুরাণীনগরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিরপরিচিতি সভা অনুষ্ঠিতনিয়ামতপুর ভুঁইফোড় সাংবাদিক সংগঠন ও অপ-সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধনমোহনপুরে শিক্ষক সমিতির সভাপতি আবুল হোসেন, সম্পাদক আঃ আলিমরাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার পরিচিতি সভাবরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ১৫ হাজার গভীর নলকূপকে সৌরচালিতকরার পরিকল্পনা, চেয়ারম্যান হাসান জাফির তুহিনসাইবার আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতি নেওয়ার প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রীরমহাদেবপুরে নজরুল বর্ষের সমাপনী ও পুরস্কার বিতরণচীনের সমর্থন অব্যাহত থাকবে বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায়মহাদেবপুরে আইন শৃংখলাকমিটির সভাবাউয়েটে আন্তঃবিভাগ ইংলিশ পার্লামেন্টারি ডিবেটে আইন ও বিচার বিভাগ চ্যাম্পিয়নআবার নারী বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন
Home >> জাতীয় >> টপ নিউজ >> রাজধানীতে ট্রেন দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত

রাজধানীতে ট্রেন দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজধানীর কুড়িল বিশ্বরোড রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় হামিদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (৩০ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর কুড়িল বিশ্বরোডের বটতলা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা বিমানবন্দর রেলস্টেশন (জিআরপি) পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমানবন্দর রেলস্টেশন (জিআরপি) পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে হামিদুল ইসলাম (৪৫) নামে ওই ব্যক্তি সাভার থেকে গাড়িতে করে কাজের সন্ধানে বিশ্বরোডে আসে। এরপর সে তার ছোট ভাইয়ের সাথে মোবাইল ফোনে কথা বলতে বলতে পায়ে হেঁটে কুড়িল বিশ্বরোডের বটতলা রেলক্রসিং এলাকা দিয়ে রেললাইন অতিক্রম করছিল। এ সময় নোয়াখালি থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস কমলাপুরগামী একটি ট্রেন পিছন দিক থেকে এসে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এএসআই মো. মহিউদ্দিন জানান, নিহত হামিদুল ইসলামের পিতার নাম মৃত সুলতান উদ্দিন। নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার মোজাফফরপুর গ্রামে তার বাড়ি। তিনি বিবাহিত।

প্রত্যক্ষদর্শীদের উদ্বৃতি দিয়ে এএসআই মো. মহিউদ্দিন আরো বলেন, ঘটনার সময় আশপাশের লোকজন অজ্ঞাত ওই ব্যক্তিকে চিৎকার করে ডেকে ট্রেন আসছে বলে সতর্ক করার চেষ্টা করেন। কিন্তু তিনি মোবাইলে কথা বলতে থাকায় তা শুনতে পাননি। ফলে এ দুর্ঘটনাটি ঘটে।

জিআরপি পুলিশের এ কর্মকর্তা জানান, মৃত ব্যক্তির মোবাইল ফোনটি দুর্ঘটনায় ভেঙে গেলেও সিম কার্ডটি অক্ষত অবস্থায় পাওয়া গেছে। ওই সিমে যোগাযোগ করে তার ঠিকানা জানার চেষ্টা চলছে। মৃত ব্যক্তির পরনে শার্ট-প্যান্ট ছিল। মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031