IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> জাতীয় >> টপ নিউজ >> ‘পূজা নিয়ে নাশকতার আশঙ্কা নেই’

‘পূজা নিয়ে নাশকতার আশঙ্কা নেই’

ধূমকেতু নিউজ ডেস্ক : শারদীয় দুর্গাপূজা উদযাপনে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই এবং নির্বিঘ্নে পূজা সম্পন্ন করার জন্য সরকার সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “পার্শ্ববর্তী দেশ ভারত এবং ফ্যাসিষ্টের দোসররা কিছু অপতথ্য ছড়িয়ে পূজার সময়কে অস্থির করার চেষ্টা করছে। সরকার সেটা কঠোর হাতে দমন করবে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এ বছর সারাদেশে মোট ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে, যা গত বছরের তুলনায় ১ হাজার বেশি।

পূজা মণ্ডপগুলোর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এ বছর সারাদেশে বিপুল সংখ্যক নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে ১ লাখ সশস্ত্র বাহিনী কাজ করছে। পুলিশ মোতায়েন করা হয়েছে ৭০ হাজার। এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত আনসার সদস্য কাজ করছে। তিনি জানান, ঝুঁকিপূর্ণ মণ্ডপগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান যে, প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারি মাসে নির্বাচনের বিষয়ে জাতিসংঘকে অবহিত করেছেন। সেই লক্ষ্যকে সামনে রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে।

উল্লেখ্য, সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশের পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সদর দফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজধানী ঢাকাসহ দেশের ২৮৫৭টি পূজামণ্ডপের নিরাপত্তার জন্য মোট ৪৩০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ২৪টি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার এবং সীমান্ত এলাকায় বিশেষ টহল কার্যক্রম চালানো হচ্ছে।

তথ্য অনুযায়ী, বিজিবির নিরাপত্তাধীন সীমান্তবর্তী ও পার্বত্য এলাকায় ১৪১১টি এবং সীমান্তের বাইরে ১৪৪৬টি পূজামণ্ডপ রয়েছে। সীমান্তের বাইরে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে ৪৪১টি, চট্টগ্রাম মহানগর ও পার্শ্ববর্তী এলাকায় ৬৯৪টি এবং দেশের অন্যান্য স্থানে ৩১১টি পূজামণ্ডপ রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31