IMG-LOGO

বুধবার, ৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আরও একটি মার্কিন এফ-১৫ ঈগল যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের‘ইসলামের শত্রুরা তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে’বাঘায় সাংবাদিকদের সন্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলপুঠিয়া বানেশ্বরে অবৈধ ভাসমান দোকানিদের বিরুদ্ধে অভিযানইবি শিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যার পর কর্মচারীর আত্মহত্যার চেষ্টাঘুষ চাওয়ার সংবাদ প্রকাশিত হওয়ার উপাচার্যের সংবাদ সম্মেলনটেন্ডার ছাড়াই তিন স্কুলের মালামাল বিক্রির অভিযোগ প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধেসাংবাদিকদের সংবর্ধনা অনুষ্ঠান, বিগত সময়ে সাংবাদিকদের কণ্ঠ বেধে রাখা হয়েছিল: এমপি চাঁদমান্দায় দুর্বৃত্তের আগুনে স’মিল পুড়ে ছাই, থানায় অভিযোগচাঁদাবাজ-সন্ত্রাসীর তালিকা করে খুব শিগগির ব্যবস্থা নেওয়া হবেইরানি জাহাজে সাবমেরিন হামলায় নিখোঁজ ১০১নওগাঁয় পল্লী এন্টারপ্রাইজ এর অত্যাধুনিক হিরো সার্ভিস সেন্টার এর শুভ উদ্বোধনপোরশায় আমচাষীদের মাঝে প্রদর্শনীর উপকরণ বিতরণপোরশায় ফিতরা নির্ধারন সর্বনিম্ন ৮০টাকা, সর্বোচ্চ ২ হাজার ৬২০টাকা
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের

ধূমকেতু নিউজ ডেস্ক : জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরের স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য দেন।

জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের এক বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী ই-হেলথ কার্ড চালু করার কাজ শুরু করতে স্বাস্থ্যমন্ত্রীকে যথাযথ নির্দেশনা দিয়েছেন। সরকারের নীতি হচ্ছে স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে। এই ব্যাপারে মন্ত্রণালয়কে আরও সক্রিয় হওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী।

সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার পরিত্যক্ত ভবনসমূহ চিহ্নিত করে সেগুলোকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এনে স্বাস্থ্য কেন্দ্র করার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

অতিরিক্ত প্রেস সচিব জানান, শুধু এলজিইডি’র পরিত্যক্ত ভবন বা বিল্ডিং রয়েছে ১৭০টি। প্রধানমন্ত্রী বলেছেন, সরকারি ও তার অধীনস্থ প্রতিষ্ঠান ও সংস্থার এরকম যেসব পরিত্যক্ত ভবন বা বিল্ডিং রয়েছে, সেগুলো ক্লিনিক ও স্বাস্থ্য সেবা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। এই ব্যাপারে মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।

দেশের জনসংখ্যা বৃদ্ধির বিষয়টিও আলোচনায় উঠে এসেছে। এক পরিসংখ্যানে দেখা যায়, প্রতিবছর ৩৪ লাখ নবজাতক জন্ম গ্রহণ করে।

আতিকুর রহমান রুমন জানান, প্রতিবছর নবজাতক জন্মের যে পরিসংখ্যান, সেটি নিয়ে বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয়। এ প্রেক্ষিতে জনসংখ্যা নিয়ন্ত্রণে মন্ত্রণালয়কে তৎপর হতে বলা হয়েছে।

বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এক লাখ স্বাস্থ্যকর্মী, যার মধ্যে নারী ৮০ শতাংশ এবং পুরুষ ২০ শতাংশ, নিয়োগ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের শূন্য পদে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়েও সভায় আলোচনা হয়েছে।

দুর্গম এলাকায় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসকদের যাওয়ার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী তাগাদা দিয়েছেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।

বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী এম এ মুহিতসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
2425262728