IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> জাতীয় >> লিড নিউজ >> ৭ মার্চের ভাষণ উপস্থাপন করবে দেড় লাখ শিশু

৭ মার্চের ভাষণ উপস্থাপন করবে দেড় লাখ শিশু

ধূমকেতু নিউজ ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন খুলনার উদ্যোগে এবং ‘চাইল্ড ইন্টিগ্রিটি ও শিশু বঙ্গবন্ধু ফোরাম’ এর সার্বিক ব্যবস্থাপনায় ১ লাখ ৫০ হাজার ১৫১ জন শিশু বঙ্গবন্ধু সমাবেশ ও ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপস্থাপন (অনুকৃতি) করবে।

শনিবার বিকালে খুলনা জেলা প্রশাসক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। অনুষ্ঠানে জুম ওয়েবিনারের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

জেলা প্রশাসক জানান, ২০১৯ সালের ৭ মার্চ সহস্র কণ্ঠে (১০০১ জন), ২০২০ সালের ১০ জানুয়ারি মুজিববর্ষের কাউন্ট-ডাউনের সূচনালগ্নে ‘কাউন্ট-ডাউন প্রথম প্রহরে মুজিববর্ষ’ শিরোনামে ১৯২০ জন শিশু বঙ্গবন্ধু ও ১৯২০ জন আলেমের কণ্ঠে এবং সর্বশেষ ২০২০ সালের ৭ মার্চ ১৯ হাজার ২০০ জন শিশু বঙ্গবন্ধুর কণ্ঠে জেলা স্টেডিয়ামে জাতির পিতার ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ মুখস্থ অনুকৃতি আয়োজন করা হয়েছিল।

বিগত বছরের মতো এবারও বৈশ্বিক মহামারি কোভিড-১৯ পরিস্থিতিকে যথাযথ বিবেচনায় খুলনা জেলায় জুম ওয়েবিনারের মাধ্যমে দেড় লক্ষাধিক শিশু বঙ্গবন্ধুর সমন্বয়ে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপস্থাপন (অনুকৃতি) অনুষ্ঠান আয়োজিত হতে যাচ্ছে।

খুলনা মহানগরীর এবং খুলনার ৯টি উপজেলায় অবস্থিত ১ হাজার ৫০০টি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা সংযুক্ত হবে। প্রতিটি বিদ্যালয় থেকে অন্যূন ১০০ জন শিশু বঙ্গবন্ধু (ক্ষুদে শিক্ষার্থী) যুক্ত থাকবে।

খুলনা মহানগরীর বয়রার ‘খুলনা সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ’ মাঠে আয়োজিত হবে ‘শিশু বঙ্গবন্ধু সমাবেশ এবং ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপস্থাপন (অনুকৃতি) অনুষ্ঠান’ এর মূল অনুষ্ঠান।

মূল অনুষ্ঠানস্থলে মহানগরীর শ্রেষ্ঠ ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নির্বাচিত ১৫১ জন শিশু বঙ্গবন্ধুর (ক্ষুদে শিক্ষার্থী) কণ্ঠে এবং একই সঙ্গে সমগ্র জেলা থেকে জুম ওয়েবিনারে সংযুক্ত ১ লাখ ৫০ হাজার জন শিশু বঙ্গবন্ধুর কণ্ঠে একযোগে বঙ্গবন্ধু ৭ মার্চ ১৯৭১ সালে যে সময়ে ভাষণ দিয়েছিলেন ঠিক একই সময়ে জেলাব্যাপী সমস্বরে ধ্বনিত হবে বঙ্গবন্ধুর সেই কালজয়ী ভাষণ।

মূল অনুষ্ঠানস্থলে ১৫১ জন শিশু বঙ্গবন্ধু (ক্ষুদে শিক্ষার্থী) অংশগ্রহণের ব্যাখ্যাটি হলো: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ১০০ জন + স্বাধীনতার সুবর্ণজয়ন্তী (৫০ বছর পূর্তি) উপলক্ষে ৫০ জন + বাঙালির একমাত্র অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধুকে নির্দেশক ১।

আর সমগ্র জেলার আয়োজনে ১ লাখ ৫০ হাজার ১৫১ জন শিশু বঙ্গবন্ধু সমাবেশ ধারণাটি এরূপ: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ১০০ বছরকে ১০০০০০ (এক লাখে) রূপান্তর এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ৫০ বছরকে ৫০ হাজারে রূপান্তরের মাধ্যমে মোট ১ লাখ ৫০ হাজার- সব মিলিয়ে (১৫০০০০ + ১৫১) জন; সর্বমোট ১ লাখ ৫০ হাজার ১৫১ জন।

সব শিশু বঙ্গবন্ধু কেন্দ্রীয় অনুষ্ঠান স্থলের সাথে মিল রেখে কর্মসূচি অনুযায়ী অনুষ্ঠানে অংশগ্রহণপূর্বক সমস্বরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপস্থাপন (অনুকৃতি) করবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31