IMG-LOGO

মঙ্গলবার, ১০ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২০ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করলেনচাঁপাইনবাবগঞ্জ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল‘খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে’তানোর প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত‘হাদির হত্যাকারীদের ফেরত আনতে জোর প্রচেষ্টা চালাবো’ফুলবাড়ীতে বিএনপির দোয়া ও ইফতার অনুষ্ঠিতপবা-মোহনপুরের কোনো কর্মীর ক্ষতি হওয়ার আগে যেন আমার ক্ষতি হয় : এমপি মিলনমোহনপুরে মুয়াজ্জিন আলাউদ্দিনের মৃত্যুতে এমপি মিলনের দুঃখ প্রকাশতানোরে চাতালে তুলার গুদামে আগুনআলাউদ্দিন হত্যার প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশচাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের চাকায় চাপা পড়ে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যপুঠিয়ায় স্বতন্ত্র প্রার্থী বিএনপির ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলননন্দীগ্রামে খাল খনন কাজের উদ্বোধন করেছেন এমপি মোশারফ হোসেনফ্যামিলি কার্ড শুরুতে কত পরিবার পাবে, জানালেন মন্ত্রীমাদক মামলায় খালাস পেলেন শিল্পী আসিফ
Home >> জাতীয় >> টপ নিউজ >> আজ ৬ বিভাগে ঝড়বৃষ্টির সম্ভাবনা

আজ ৬ বিভাগে ঝড়বৃষ্টির সম্ভাবনা

ধূমকেতু নিউজ ডেস্ক : দেশের ৬ বিভাগে আজ ঝড়বৃষ্টি হতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় ঝড়ো হাওয়া ও বিক্ষিপ্তভাবে শিলাসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদফতর মঙ্গলবার (৩০ মার্চ) রাতে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।

বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগারে অবস্থান করছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার (৩১ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত সময়ের পূর্বাভাসে বলা হয়েছে, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এদিকে গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা অঞ্চলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তা কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে।

সারাদেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

জানানো হয়, ২৪ ঘণ্টা পরবর্তী দুদিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। তারপরের পাঁচ দিনে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728