ধূমকেতু নিউজ ডেস্ক : রাজধানীর মতিঝিল থানায় নাশকতা মামলায় রফিকুল ইসলাম মাদানীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মোহাম্মদ নোমান শুনানি শেষে এ আদেশ দেন।
সূত্র জানায়, মতিঝিল থানার মামলায় তদন্ত কর্মকর্তা সুষ্ঠু তদন্তের প্রয়োজনে তাকে ১০ দিনের রিমান্ডের আবেদন করে ভার্চুয়ালি তাকে আদালতে হাজির করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ৭ এপ্রিল রফিকুল ইসলামকে নেত্রকোনা থেকে আটক করেছে বলে জানায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক বক্তব্য দেয়া ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাকে গ্রেপ্তার দেখানো হয়।


