IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> জাতীয় >> লিড নিউজ >> যুক্তরাষ্ট্রের ‘ভ্রমণ থেকে বিরত থাকুন’ তালিকায় বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের ‘ভ্রমণ থেকে বিরত থাকুন’ তালিকায় বাংলাদেশ

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনা মহামারিতে বাংলাদেশসহ অন্তত ১১৬টি দেশকে ‘ভ্রমণ থেকে বিরত থাকুন’ তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র।

সম্প্রতি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভ্রমণ নির্দেশিকার এই তালিকা হালনাগাদ করা হয়েছে। বুধবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমন তথ্য মিলেছে।

তবে কবে নাগাদ হালনাগাদ করা পূর্ণ তালিকা প্রকাশ করা হবে তা জানানো হয়নি।

এর আগে সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, ভ্রমণে সর্বোচ্চ সতর্কতার তালিকার চতুর্থ পর্যায়ে আনেকগুলো নতুন দেশকে অন্তর্ভুক্ত করা হচ্ছে, যে কারণে বিশ্বের ৮০ শতাংশ দেশই এখন এই তালিকায় চলে আসবে।

এই তালিকায় যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, ইসরায়েল, মেক্সিকো, জার্মানিসহ আরও কিছু রাষ্ট্রকে ‘কোভিড-১৯ এর অতি উচ্চ সংক্রমণের’ দেশ হিসেবে উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবারের আগ পর্যন্ত বিশ্বের প্রায় ২০০টি দেশের মধ্যে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘ভ্রমণ থেকে বিরত থাকুন’ তালিকায় ৩৪টি দেশের নাম ছিল।

এখন ১৫০টিরও বেশি দেশকে চতুর্থ পর্যায়ের ভ্রমণ সতর্কতার তালিকায় অন্তর্ভুক্ত করার কথা বিবেচনা করছে তারা।

যুক্তরাষ্ট্র বলেছে, এই পদক্ষেপ বিভিন্ন দেশে মহামারি পরিস্থিতির পুনর্মূল্যায়নের ওপর ভিত্তি করে নেওয়া হয়নি, বরং এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভ্রমণ সতর্কতার পরিমার্জনের প্রতিফলন, যা মূলত যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-এর বিদ্যমান মহামারীর মূল্যায়নের ওপর নির্ভর করে নির্ধারণ করা হয়েছে।

এই পরামর্শ বাধ্যতামূলক নয় এবং এতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভ্রমণের ওপর কোনো ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়নি বলে জানিয়েছে তারা।

‘ভ্রমণে বিরত থাকুন’ তালিকার অন্যান্য দেশের মধ্যে ভারত, পাকিস্তান, মালদ্বীপ, আফগানিস্তান, ফিনল্যান্ড, মিসর, বেলজিয়াম, তুরস্ক, ইতালি, সুইডেন, সুইজারল্যান্ড ও স্পেনও আছে।

এছাড়া নেপাল, চীন ও জাপানের মতো কয়েকটি দেশ তৃতীয় পর্যায়ের ‘ভ্রমণ পুনর্বিবেচনা করুন’ তালিকায় রয়েছে। শ্রীলঙ্কা ও ভুটানকে যথাক্রমে দ্বিতীয় ও প্রথম পর্যায়ের ভ্রমণ সতর্কতার তালিকায় রাখা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31