IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> জাতীয় >> টপ নিউজ >> সোমবার বনানীতে ব্যারিস্টার জিয়ার দাফন

সোমবার বনানীতে ব্যারিস্টার জিয়ার দাফন

jiya

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ব্যারিস্টার জিয়াউর রহমানের দাফন হচ্ছে সোমবার রাজধানীর বনানী বুদ্ধিজীবী কবরস্থানে।

আজ রোববার মরহুমের দাফন করা সম্ভব হচ্ছে না। অনেক স্বজন দেশের বাইরে থাকায় সোমবার মরহুমের মরদেহ দাফন করা হবে। এ জন্য মরহুমের মরদেহ বারডেম হাসপাতালের হিমগারে রাখা হয়েছে।

সোমবার সকাল ১০টায় বিএনপির কেন্দ্রীয় দলীয় কার্যালয়, এর পর বাংলাদেশ সুপ্রিমকোর্ট ও নিজ এলাকা ধামরাইয়ের কালামপুর আতাউর রহমান খান স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাজা শেষে রাজধানীর বনানী বুদ্ধিজীবী কবরস্থানে মরহুমের মরদেহ সমাহিত করা হবে।

এর আগে শনিবার রাত ১০টায় তেজগাঁও ইম্পালস হাসপাতালে তিনি মারা যান। তিনি ছিলেন পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী ও স্বাধীন বাংলাদেশের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী জাতীয় নেতা আতাউর রহমান খানের ছেলে।

পারিবারিক সূত্র জানান, বৃহস্পতিবার সকালে ব্যারিস্টার জিয়াউর রহমান খান রাজধানীর ধানমন্ডির বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ডাক্তারি পরীক্ষা শেষে তার দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। এর পর যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে তাকে ইম্পালস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শনিবার রাত ১০টার দিকে তিনি মারা যান।

মরহুমের ফুফাতো ভাই ধামরাইয়ের আমতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ঢাকা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন খান নিশ্চিত করে বলেন, আমাদের অনেক স্বজন দেশের দূরবর্তী স্থানে ও দেশের বাইরে রয়েছেন। তাই রোববার দাফন না করে সোমবার সিদ্ধান্ত নিয়েছি পারিবারিকভাবে। আমরা রাতেই এ ব্যাপারে পারিবারিকভাবে বসে সিদ্ধান্ত নিয়েছি।

ব্যারিস্টার জিয়াউর রহমান সাবেক প্রধানমন্ত্রী আতাউর রহমান খানের ছেলে। তার বাবা আতাউর রহমান ১৯৫৬ সালে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী ও ১৯৮৪ সালে এরশাদ সরকারের প্রধানমন্ত্রী ছিলেন।

সাবেক সংসদ সদস্য ব্যরিস্টার জিয়াউর রহমান খানের মৃত্যুতে দলমত নির্বিশেষে সবাই মর্মাহত ও গভীরভাবে শোকাভিভূত হয়ে পড়েন। তিনি একজন শান্তিপ্রিয় রাজনীতিবিদ ছিলেন।

ব্যারিস্টার জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাতে শোকবার্তায় বিএনপি মহাসচিব মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

এ ছাড়া তার এ মৃত্যুতে ঢাকা-২০ (ধামরাই) আসনের বর্তমান সংসদ সদস্য ও ঢাকাজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ, সাবেক সংসদ সদস্য ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ মালেক, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক লায়ন মীনা মালেক, ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় নেতা বিশিষ্ট শিল্পপতি তমিজ উদ্দিন ও ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. ইয়াছিন ফেরদৌস মুরাদসহ সবস্তরের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31