IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> জাতীয় >> লিড নিউজ >> ৪০ টাকায় চাল কিনবে সরকার

৪০ টাকায় চাল কিনবে সরকার

ধূমকেতু নিউজ ডেস্ক : চলতি বোরো মৌসুমে কৃষকদের কাছ থেকে সরাসরি ২৭ টাকা কেজি দরে ৬ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান এবং মিলারদের কাছ থেকে ৪০ টাকা কেজি দরে ১০ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল কিনবে সরকার।

সোমবার সকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এ তথ্য জানান।

খাদ্যমন্ত্রী বলেন, ধান ও সেদ্ধ চালের পাশাপাশি ৩৯ টাকা কেজি দরে ১ লাখ ৫০ হাজার মেট্রিক টন আতপ চালও কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

গত বোরো মৌসুমে প্রতি কেজি সিদ্ধ চাল ৩৭ টাকা, আতপ চাল ৩৬ টাকা এবং ধান প্রতি কেজি ২৬ টাকা দরে কেনার মূল্য নির্ধারণ করে দেয় খাদ্য পরিকল্পনা ও পরিধারন কমিটি। মোট ১৯ লাখ মেট্রিক টন খাদ্যশষ্য সংগ্রহের লক্ষ্যে গত বছরের ২৬ এপ্রিল থেকে বোরো ধান সংগ্রহ আর ৭ মে থেকে চাল সংগ্রহ শুরু হয়। পনেরো দিন সময় বাড়িয়ে দিয়ে মাত্র ৯ লাখ ৪৩ হাজার ৯০২ মেট্রিক টন খাদ্যশস্য কিনতে পেরেছিল সরকার। যা নির্ধারিত পরিমাণের অর্ধেকও কম। একই ঘটনা ঘটেছে আমন সংগ্রহের ক্ষেত্রেও।

গত বছর আমন মৌসুমে প্রতি কেজি সিদ্ধ চাল ৩৭ টাকা, আতপ চাল ৩৬ টাকা কেজি এবং প্রতি কেজি ধান ২৬ টাকা দরে মোট সাড়ে আট লাখ টন খাদ্যশস্য সংগ্রের টার্গেট নিয়ে গত ৭ নভেম্বর থেকে ধান এবং ১৫ নভেম্বর থেকে চাল কেনা শুরু করে। বেঁধে দেয়া সময় পর্যন্ত চালের আকারে মাত্র ৮৩ হাজার ২০২ মেট্রিক টন সংগ্রহ করা গেছে।

ধান চাল সংগ্রহে গত বছরের মতো পরিস্থিতি এবার হবে না এমন আশা প্রকাশ করে খাদ্যমন্ত্রী বলেন, কৃষকদের ন্যায্যমূল্য দিতেই এবার সিদ্ধ চালে কেজি প্রতি ৪ টাকা, আতপ চালে কেজি প্রতি ৩ টাকা এবং ধানের ক্ষেত্রে কেজি প্রতি ১ টাকা বাড়ানো হয়েছে।

‘যে পরিমাণ মূল্য বৃদ্ধি করা হয়েছে কৃষকেরাও ন্যায্যমূল্য পাবে আবার ব্যবসায়ীদেরও লোকসান গুনতে হবে না’ বলেন খাদ্যমন্ত্রী।

বাজারে চালের দাম ভালোভাবে নিয়ন্ত্রণে আনতে পেরেছেন এমন দাবি করে মন্ত্রী বলেন, এবার সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। বাড়তি দামে খাদ্যশস্য কেনা হলেও এর প্রভাব বাজারে পড়বে না।

আগামী বুধবার থেকে ধান এবং ৭ মে থেকে চাল কেনা শুরু হবে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন সাধান চন্দ্র মজুমদার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31