IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> জাতীয় >> লিড নিউজ >> মাস্ক ব্যবহারে সরকারের ৮ নির্দেশনা

মাস্ক ব্যবহারে সরকারের ৮ নির্দেশনা

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে ঘরের বাইরে মাস্ক পরার বিষয়ে ৮টি নির্দেশনা দিয়েছে সরকার। এক তথ্য বিবরণীতে এ নির্দেশনা দেয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়, ‘করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঘরের বাইরে মাস্ক ব্যবহারের ক্ষেত্রে সরকার কঠোর অবস্থানে রয়েছে। এক্ষেত্রে ইতোমধ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শুরু করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, মাস্ক হচ্ছে অন্যতম মাধ্যম বা উপকরণ, যেটি করোনার সংক্রমণ ঝুঁকি হ্রাস করতে পারে। কোনো জরুরি কাজে কেউ ঘরের বাইরে গেলে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহারের জন্য সরকারের নির্দেশনা সবাইকে বাধ্যতামূলকভাবে মেনে চলতে হবে।’

মাস্ক ব্যবহারের ক্ষেত্রে নির্দেশনাগুলো অনুসরণ করার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে বলে তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়।

মাস্ক পরা নিয়ে সরকারের নির্দেশনাগুলো হলো-

  • কয়েক স্তর বিশিষ্ট সার্জিক্যাল মাস্ক ব্যবহার করা সবচেয়ে ভালো, যা এককালীন ব্যবহার করতে হবে।
  • অনেকে মাস্ক পরার সময় নাক খোলা রেখে শুধু মুখ ঢেকে রাখে, যা সঠিক নয়। বরং উপরের মেটাল অংশটাকে নাকের সঙ্গে চেপে ও নিচের অংশটাকে থুঁতনির নিচে নিয়ে উভয় অংশ ঢেকে রাখতে হবে। সম্পূর্ণ মুখমন্ডল ঢেকে রেখে মাস্ক পরতে হবে।
  • অনেকে মাস্ক থুঁতনি পর্যন্ত খুলে রেখে কথাবার্তা বলেন। এটাও ঠিক নয়। এতে লেগে থাকা জীবাণু সহজেই ছড়িয়ে পড়ে।
  • সার্জিক্যাল মাস্ক ঘরে রেখে দিয়ে দীর্ঘদিন ব্যবহার করা উচিত নয়। একটি মাস্ক সর্বোচ্চ একদিন ব্যবহার করে সেটাকে ধ্বংস করে দিতে হবে।
  • যেসব স্থানে সামাজিক দূরত্ব বজায় রাখা মুশকিল, যেমন-গণপরিবহন ও বাজার বা দোকানপাট, সেসব জায়গায় মাস্ক পরতেই হবে। পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় ও হাত জীবাণুমুক্ত রাখতে হবে।
  • সাধারণ কাপড়ের মাস্ক ব্যবহারের পর অবশ্যই পরিষ্কার করতে হবে। অপরিষ্কার মাস্ক পরলে রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। ব্যবহার করা মাস্ক জীবাণুমুক্ত করতে পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
  • মাস্ক সাবান পানিতে ভিজিয়ে ধুয়ে রোদে শুকিয়ে জীবাণুমুক্ত করতে হবে। ভেজা মাস্ক পরিধান উচিত নয়। এতে সংক্রমিত হওয়ার ঝুঁকি বাড়ে।
  • বাইরে গেলে দু’টি মাস্ক ব্যাগে রাখা দরকার। মুখে বাঁধা মাস্ক কোনো কারণে নষ্ট হলে বা ভিজে গেলে অন্যটি ব্যবহার করতে হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31