IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ
Home >> জাতীয় >> টপ নিউজ >> খিলক্ষেতে পুলিশের সঙ্গে গোলাগুলতে নিহত ২

খিলক্ষেতে পুলিশের সঙ্গে গোলাগুলতে নিহত ২

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজধানীর খিলক্ষেতে পুলিশের সঙ্গে ‘গোলাগুলিতে’ সন্দেহভাজন দুই ছিনতাইকারী নিহত হয়েছেন। এছাড়া ঘটনাস্থল থেকে আরও দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

সোমবার দিনগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত দুজন হলেন- এনামুল (৩০) ও রাসেল (২৮)।

পুলিশ জানিয়েছে, রাত আড়াইটার দিকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) গুলশান বিভাগ ও খিলক্ষেত থানা পুলিশের সমন্বিত দলের সঙ্গে সশস্ত্র ছিনতাই দলের সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটে।

দুর্বৃত্তরা সিএনজিচালিত অটোরিকশায় করে যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়ে একপর্যায়ে গুলি ছোড়েন। পুলিশের সঙ্গে গোলাগুলি শেষে ঘটনাস্থল থেকে দুজন দুর্বৃত্তকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ সময় ঘটনাস্থল থেকে দুজনকে অক্ষত অবস্থায় আটক করা হয়।

ঘটনাস্থল থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা, একটি বিদেশি পিস্তল, দুটি গুলিভর্তি একটি ম্যাগাজিন, একটি ছুরি, দুটি মলম, একটি গামছা, ৯টি মুঠোফোন, ১৬টি ইয়াবা বড়ি ও পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আটক দুজনের নাম নয়ন ও ইয়ামিন। তারা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, নিহত দুজনের নাম এনামুল ও রাসেল।

ডিবি গুলশান বিভাগ জানিয়েছে, গতকাল রাতে তাদের একাধিক টিম খিলক্ষেত থানা পুলিশের সঙ্গে টহল দিচ্ছিল। রাত সোয়া ২টার দিকে কাওলা থেকে বিশ্বরোডের দিকে সিএনজিচালিত একটি অটোরিকশা যাচ্ছিল।

পুলিশ থামার সংকেত দিলে সেটি দ্রুতবেগে ফ্লাইওভারের ওপর দিয়ে পূর্বাচলের দিকে পালিয়ে যাচ্ছিল। ফ্লাইওভারে থাকা পুলিশ সতর্কসংকেত পেয়ে মাইক্রোবাস দিয়ে ব্যারিকেড তৈরি করে।

একপর্যায়ে অটোরিকশা থেকে দুই দুর্বৃত্ত নেমে পুলিশের মাইক্রোবাস লক্ষ্য করে গুলি ছোড়েন। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও গুলিবিনিময় হয়।

পরে অটোরিকশা থেকে দুজনকে জীবিত অবস্থায় আটক করা হয়। কিছু দূরে ফ্লাইওভারের ওপর দুজনকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়।

পুলিশ আরও জানিয়েছে, আটক দুজন জানিয়েছেন, তারা মূলত অটোরিকশায় যাত্রী তুলে তাদের সর্বস্ব ছিনিয়ে নেন। নিহত ও আটক ব্যক্তিরা ছিনতাই, ডাকাতিসহ একাধিক মামলার আসামি।

আটক দুজনের বিরুদ্ধে একাধিক মামলা করা হবে বলে জানিয়েছে পুলিশ।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক এসআই বাচ্চু মিয়া জানান, সোমবার ভোর ৪টার দিকে খিলক্ষেত থানা পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় দুই যুবককে হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31