IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে
Home >> জাতীয় >> টপ নিউজ >> শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দেশকে অন্ধকার থেকে রক্ষা করেছে

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দেশকে অন্ধকার থেকে রক্ষা করেছে

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশকে অন্ধকার থেকে রক্ষা করেছে বলে মন্তব্য করেছেন জাতির পিতার দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক। আওয়ামী লীগ সভাপতি হিসেবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের ৪০ বছর পূর্তির ঐতিহাসিক এই দিনকে স্মরণ করে তিনি এ মন্তব্য করেন।

সোমবার (১৭ মে) নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে রাদওয়ান মুজিব সিদ্দিক লেখেন, ‘৪০ বছর আগের এই দিনে, আপনি বাংলাদেশকে অন্ধকার যুগ থেকে রক্ষা করেছেন এবং আপনার আলোয় আলোকিত হয়ে দেশ গণতন্ত্র ও উন্নয়ন দেখেছে। মানুষ মানসম্মত জীবন ব্যবস্থা অর্জন করেছে। এখনো অনেক পথ পাড়ি দিতে হবে আমাদের। কিন্তু এর কিছুই সম্ভব হতো না, যদিনা আপনি ফিরে আসতেন। ধন্যবাদ আপনাকে।’

এই পোস্টের সঙ্গে যুক্ত ছিলো ৪০ বছর আগে স্বদেশ প্রত্যাবর্তনের দিন শেখ হাসিনার ছবিসহ ছাপানো একটি পোস্টার, যেখানে লেখা ছিলো- বাংলাদেশ আওয়ামী লীগের বিপ্লবী সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ১৭ মে রোববার বিকাল ৩টায়, ঢাকা বিমান বন্দরে অভ্যর্থনা। আজ সিআরআই এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।

জাতির পিতার পরিবারের বেঁচে থাকা সদস্য হিসেবে ৬ বছর লড়াই শেষে দেশে ফেরার সুযোগ পান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বিদেশে থাকা অবস্থায় পরিবারের সকল সদস্যের মৃত্যুর খবর পান শেখ হাসিনা এবং শেখ রেহানা। বিদেশে থাকার কারণে বেঁচে যাওয়া বঙ্গবন্ধু পরিবারের এই দুই সদস্য জানতে পারেন কিছু বিপথগামী সেনা সদস্য তাদের বাস ভবনে হামলা করে পরিবারের সকলকে হত্যা করেছে।

বাবার মৃত্যুর পর জাতির পিতার কন্যা শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তনের আগ পর্যন্ত যে কষ্টে জীবন যাপন করেছেন তা স্পষ্ট ফুটে উঠেছে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গণে সমাদৃত ‘হাসিনা: এ ডটারস টেল’ ডকুড্রামায়, যার প্রযোজক রাদওয়ান মুজিব। ৭০ মিনিটের এই ডকুড্রামায় বঙ্গবন্ধু পরিবারের এই দুই বোনের মুখ থেকে তাদের পথ চলার গল্প শুনেছে সাধারণ দর্শক, যেখানে বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ সকল ঘটনা নিয়ে আলোচনা করা হয়েছে।

অলাভজনক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক। এই গবেষণা প্রতিষ্ঠানটির বিভিন্ন উদ্যোগের মধ্যে উল্লেখযোগ্য একটি হলো- তরুণদের উপযোগী করে বাংলাদেশের ইতিহাস উপস্থাপন করা।

আর সিআরআই-এর তেমনি এক উদ্যোগ ‘মুজিব’ গ্রাফিক নভেল। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এমন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে যার মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধুকে জানতে শিশুদের উপযোগী করে ছবি ও ছোট ছোট লেখায় ইতিহাসকে উপস্থাপন করা হয়েছে। বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইয়ের ওপর ভিত্তি করে এই গ্রাফিক নভেলটি তৈরি।

এ ছাড়াও দেশের নীতি নির্ধারকদের সঙ্গে তরুণদের চাওয়া-পাওয়ার সংযুক্তি ঘটাতে সিআরআই-এর আরেকটি উদ্যোগের নাম ইয়াং বাংলা। বিগত বছরগুলোতে সিআরআই এর এই প্রতিষ্ঠানটি দেশে তরুণদের শীর্ষ প্লাটফর্ম হিসেবে স্থান করে নিয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31