IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> জাতীয় >> এফবিসিসিআই-এর অনুদান প্রধানমন্ত্রীর তহবিলে

এফবিসিসিআই-এর অনুদান প্রধানমন্ত্রীর তহবিলে

ধূমকেতু নিউজ ডেস্ক : মহামারিতে ক্ষতিগ্রস্থ মানুষের সহযোগিতায় সরকারের পাশে থাকার উদ্যোগের অংশ হিসেবে মহামারী করোনার ভাইরাসে ক্ষতিগ্রস্থ মানুষদের জন্য প্রধানমন্ত্রীর সহায়তা তহবিলে ৫ কোটি এবং বেসরকারি গৃহ নির্মাণ তহবিলে ৩ কোটি টাকার অনুদান দিয়েছে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই (দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ)।

মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পে-অর্ডার দুটি হস্তান্তর করেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম। প্রধানমন্ত্রীর পক্ষে তার মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস পে-অর্ডার গ্রহণ করেন।

এর আগে মহামারীর প্রাদুর্ভাব মোকাবিলায় সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসা আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের এই সংকটময় সময়ে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিতে এগিয়ে এসেছে এফবিসিসিআই।

এফবিসিসিআই-এর সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহহীনদের গৃহ প্রদান একটি সময়োপযোগী প্রশংসনীয় উদ্যোগ। মুজিববর্ষে গৃহহীন-ভূমিহীনদের ঘর উপহার দেওয়া বাংলাদেশের মানুষের জন্য বড় উৎসব। গত এক বছরেরও বেশি সময় ধরে আমরা সবাই এক কঠিন সময় পার করে আসছি। বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে দেশের সকল ব্যবসায়ী ও ব্যবসা সংগঠনকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানাই। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশে মহামারির প্রাদুর্ভাব কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দেওয়া আমরা অবশ্য কর্তব্য হিসেবে নিয়েছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31