IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
Home >> জাতীয় >> আলোচনায় কাকলী ফার্নিচার

আলোচনায় কাকলী ফার্নিচার

ধূমকেতু নিউজ ডেস্ক : ‘দামে কম মানে ভালো, কাকলী ফার্নিচার’, দেশের সীমানা ছাড়িয়ে ভারতের পশ্চিমবঙ্গেও মানুষের মুখে মুখে ঘুরছে এই স্লোগান। ভিডিওর উৎস এবং নির্মাতা প্রতিষ্ঠানটির অবস্থান ও সেখানে কী ধরনের ফার্নিচার পাওয়া যায় তা জানতে ব্যাপক আগ্রহ তৈরি হয় মানুষের মাঝে। ভাইরাল হওয়া এক মিনিটের ভিডিওচিত্রটির কোত্থেকে প্রথম প্রচারিত হয়েছিল, কারাই বা এটি নির্মাণ করেছিলেন, কীভাবে এটি ব্যাপকহারে ছড়িয়ে পড়ল ইত্যাদি জানতেও মানুষের ছিল ব্যাপক আগ্রহ।

অনুসন্ধানে মিলেছে সেই কাকলী ফার্নিচার এবং এর মালিকের সন্ধান।

দোকানটির অবস্থান গাজীপুরের মাওনা চৌরাস্তায় শ্রীপুর সড়কে। দোকানটির মালিক শখ করে এক মিনিটের একটি ভিডিওচিত্র তার ফেসবুক পেইজে পোস্ট করেন গত ৯ এপ্রিল। এরপর তার অগোচরেই সেটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে শুরু করে।

ভিডিওর আদ্যোপান্ত জানার আগে কাকলী ফার্নিচারের ইতিহাস জেনে আসা যাক।

প্রায় ২০ বছর আগে গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তার শ্রীপুর সড়কে ছোট্ট পরিসরে কাঠের ফার্নিচারের ব্যবসা শুরু করেন মো. আবুল কাশেম নামে এক ব্যবসায়ী। ছোট মেয়ে কাকলীর নামে নামকরণ করা হয় দোকানের। পরে ব্যবসার হাল ধরেন তার ছেলে এসএম সোহেল রানা। বোন কাকলীর স্বামী মো. আমান উল্ল্যাহ্কে সঙ্গে নিয়ে কাঠের ফার্নিচারের পাশাপাশি চাহিদা অনুযায়ী আধুনিক আসবাবপত্র নিয়ে নতুন উদ্যোমে ব্যবসা পরিচালনা করতে থাকেন তিনি।

গাজীপুরের মাওনা চৌরাস্তা, ময়মনসিংহ শহর ও ভালুকার স্কয়ার মাস্টারবাড়িতে রয়েছে তাদের তিনটি শো-রুম। প্রতিষ্ঠানটির বর্তমান চেয়ারম্যান এসএম সোহেল রানা বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির শ্রীপুর প্রতিনিধি হিসেবেও কর্মরত।

তিনি জানান, গত ৯ এপ্রিল কাকলী ফার্নিচারের মাওনা চৌরাস্তা শোরুমে কেনাকাটা করতে এসেছিলেন এক নারী। সঙ্গে ছিল তার দুই মেয়ে মাইশা ও আতিকা।

ওই দুই শিশুকে মডেল বানিয়ে একটি বিজ্ঞাপনচিত্র প্রচারের বুদ্ধি খেলে যায় সোহেল রানার মাথায়। ওই দুই শিশুকে ‘দামে কম, মানে ভালো কাকলী ফার্নিচার’ স্লোগানের সঙ্গে দোকানের একটি সোফা সেটের ওপর উঠে লাফাতে বলা হয়। পরে তিনি মুঠোফোনে এক মিনিটের একটি ভিডিওচিত্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। এরপর কেটে যায় ৯ দিন। সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল।

হঠাৎই ১৮ মে বিকেল থেকে তার মোবাইল ফোনে একের পর এক কল আসতে শুরু করে। ফোন করে সবাই শুধু একটি কথাই বলছিলেন, ‘দামে কম, মানে ভালো কাকলী ফার্নিচার’। এরপর তিনি সেই পোস্টে ক্লিক করে দেখতে পান, ভিডিওটি দেখেছেন ১০ লাখেরও বেশি মানুষ।

মজার ব্যাপার হলো দেশের বিভিন্ন এলাকা তো বটেই, তার কাছে ফোন আসতে শুরু করে পশ্চিমবঙ্গ থেকেও। সেখানে কাকলী ফার্নিচারের শোরুম খোলার দাবি জানান ওপার বাংলার মানুষ। ট্রল বা মিম যা-ই করা হোক বাংলাদেশের একজন ক্ষুদ্র উদ্যোক্তাকে নিয়ে অনলাইনে এই ব্যাপক আলোচনায় তিনি অভিভূত। পশ্চিমবঙ্গের বিভিন্ন গণমাধ্যমও ফোন করে তার অনুভুতি ও তার কাকলী ফার্নিচার সম্পর্কে খোঁজখবর নিয়ে সংবাদ প্রকাশ করেছে।

আর দুই বাংলাতেই কাকলী ফার্নিচার নিয়ে ট্রল ও মিমে মেতে ওঠে অনলাইন। পশ্চিমবঙ্গের আনন্দবাজার, এই সময়, জি-২৪ ঘন্টাসহ বিভিন্ন গণমাধ্যম কাকলী ফার্নিচারকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

এ বিষয়ে সোহেল রানা বলেন, আমরা পারিবারিকভাবেই সিদ্ধান্ত নিয়ে ‘দামে কম, মানে ভালো কাকলী ফার্নিচার’ স্লোগানটি ব্যবহার করেছি। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া বিজ্ঞাপনটি আমার নিজের মোবাইল ক্যামেরায় কোনোমতে বানানো। তবে যারা যেভাবেই নিক না কেন, কাকলী ফার্নিচার এখন এপার বাংলা-ওপার বাংলার সবার মুখে মুখে। এটাই আমার বড় পাওয়া।

তিনি আরও বলেন, ‘দেশি-বিদেশি বিভিন্ন নামি-দামি ব্রান্ডের বোর্ড কিনে নিজস্ব ডিজাইনার দিয়ে বাড়ির পাশে কারখানায় ঘর ও অফিসের আসবাব বানাই। নিজস্ব কারখানায় উৎপাদিত এসব আসবাবপত্র বাজারে অন্যান্য আসবাবপত্রের তুলনায় দামে কম ও মানে ভালো হওয়ায় স্থানীয়ভাবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31