IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবার
Home >> জাতীয় >> টপ নিউজ >> আনুষ্ঠানিক যাত্রা শুরু আর্মি ফার্মা লিমিটেডের

আনুষ্ঠানিক যাত্রা শুরু আর্মি ফার্মা লিমিটেডের

ধূমকেতু নিউজ ডেস্ক : মানসম্মত ঔষধ উৎপাদন ও বিপণনের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান বাংলাদেশ মেশিন ট্যুলস ফ্যাক্টরী লিমিটেড (বিএমটিএফ)’র সহযোগী প্রতিষ্ঠান আর্মি ফার্মা লিমিটেডের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মে) সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ গাজীপুরের জয়দেবপুরের শিমুলতলীতে আর্মি ফার্মা লিমিটেডের উদ্বোধন করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, অন্যতম খ্যাতিসম্পন্ন ইউরোপিয়ান পরামর্শক প্রতিষ্ঠান এলোমেটিক কনসাল্টিং এন্ড ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লি. এর তত্ত্বাবধানে আর্মি ফার্মা লিমিটেড এর ফ্যাক্টরি নির্মাণের কাজ গাজীপুর জেলার জয়দেবপুরের শিমুলতলীতে সম্পাদিত হচ্ছে। শত বিঘা জমির উপর অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর এই উৎপাদন প্রতিষ্ঠানে ট্যাবলেট, ক্যাপসুল, ইনজেকশন, সিরাপ, সাসপেনশন, ক্রিম, ওয়েন্টমেন্ট, এন্টি-বায়োটিক, সাপোজিটরি, ইনহেলার ইত্যাদি উৎপাদনের পাশাপাশি ভ্যাকসিন, বায়োটেক, হরমোন, এন্টি-ক্যান্সার, হারবাল এবং এগ্রোভেট প্রোডাক্ট উৎপাদন সুবিধা বিদ্যমান থাকবে।

এছাড়া মেডিকেল ডিভাইস উৎপাদন সুবিধাও এ প্রকল্পে সন্নিবেশিত করা হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে দক্ষ ও অভিজ্ঞ পেশাদার জনবলের মাধ্যমে অত্যাধুনিক যন্ত্রপাতি ও মানসম্পন্ন কাঁচামাল ব্যবহার করে প্রডাক্ট ডেভলপমেন্টের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।

সেনাপ্রধান আর্মি ফার্মাকে তার স্বপ্নের প্রকল্প হিসেবে উল্লেখ করে বলেন, ব্লাড প্রেসার, ডায়াবেটিস, এ্যাজমা, পেপটিক আলসার এর মত অসুখে সর্বসাধারণ ভুগে থাকেন। আর্মি ফার্মা লিমিটেড থেকে উৎপাদিত এসব রোগের ঔষধ যাতে অবসরপ্রাপ্ত সেনা সদস্যসহ নিম্নআয়ের প্রান্তিক জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে ও সকলের জন্য সহজপ্রাপ্য হয়, সেজন্য তিনি আর্মি ফার্মার প্রতি উদাত্ত আহ্বান জানান।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে আর্মি ফার্মার যাত্রাকে তিনি ঐতিহাসিক বলে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ দিক নির্দেশনায় বাংলাদেশ সেনাবাহিনী ও আর্মি ফার্মা আগামী দিনে স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলেন তিনি। এ প্রসঙ্গে তিনি আশা প্রকাশ করে বলেন, এ প্রতিষ্ঠানটি দ্রুততম সময়ের মধ্যে দেশের অন্যতম শীর্ষ ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করবে।

ইতোমধ্যে আর্মি ফার্মা দেশের মহামারি মোকাবিলায় কোভিড সংক্রমণকালীন ঔষধ প্রশাসনের অনুমোদনক্রমে জার্মনিল ব্র্যান্ডের হেলথ এন্ড হাইজিন প্রোডাক্ট হ্যান্ড স্যানিটাইজার, ফেস মাস্ক, হ্যান্ডওয়াশ ও এন্টিসেপটিক সলিউশন (জীবাণুনাশক) ইত্যাদি উৎপাদন ও সুনামের সাথে বিপণন করে স্বাস্থ্যখাতে শক্তিশালী ভূমিকা রাখছে। আশা করা যায়, জাতীয় ঔষধ নীতির বর্তমান লক্ষ্যকে সামনে রেখে আগামী বছরের প্রারম্ভে আর্মি ফার্মা তার উৎপাদিত ঔষধ সামগ্রী বাজারজাত করবে।

আর্মি ফার্মা লিমিটেড উদ্বোধন শেষে সেনাবাহিনী প্রধান বিএমটিএফ’র ইলেকট্রনিক অ্যাসেম্বলি শপ, গাড়ি সংযোজন ফ্যাক্টরি, ফার্নিচার ফ্যাক্টরি, প্রি-স্ট্রেসড পাইলিং ফ্যাক্টরি, স্টিল স্ট্রাকচার ফ্যাক্টরি, ক্ষুদ্র যন্ত্রাংশ প্রস্তুুতকারী ইউনিট ও লেদার ফ্যাক্টরি পরিদর্শন করেন। তিনি বলেন, বিএমটিএফ-এর এ সকল প্রকল্প ও ফ্যাক্টরিসমূহ দেশের সার্বিক উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আশা করা যায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31