IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> জাতীয় >> লাল ফিতার দৌরাত্ম্য শেষ সরকারি অফিসে : পলক

লাল ফিতার দৌরাত্ম্য শেষ সরকারি অফিসে : পলক

ধূমকেতু নিউজ ডেস্ক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সরকারি অফিসে একটি ফাইল এক টেবিল থেকে আরেকটি টেবিলে যেতে অনেক সময় লাগতো। অথচ গত ৬ বছরে ১ কোটি ৮১ লক্ষ ফাইল অনলাইনে নিষ্পন্ন হয়েছে। শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশে সরকারি অফিসগুলো লাল ফিতার দৌরাত্ম্য শেষ হয়েছে। এখন ই-ফাইল ম্যানেজমেন্ট এর মাধ্যমে সরকারি অফিসগুলো পরিচালিত হয়।

রোববার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) অডিটরিয়ামে আইসিটি বিভাগ ও বাংলাদেশ ব্লকচেইন অলিম্পিয়াডের উদ্যোগে ‘ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ- ২০২১’ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কারের অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এসব ফাইল সুরক্ষায় নির্ভরযোগ্য প্রযুক্তি ‘ব্লকচেইন’। এ প্রযুক্তি গ্রহণ না করলে আমরা পিছিয়ে পড়ব। ফ্রন্টিয়ার প্রযুক্তি ব্যবহারে আমরা পিছিয়ে থাকতে চাই না। কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ প্রতিটি ক্ষেত্রে ফ্রন্টিয়ার টেকনোলজি ব্যবহার করে অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিতে হবে। মজার বিষয় হচ্ছে দেশে এখন যে প্রযুক্তি ব্যবহার হচ্ছে তা দেশেরই তৈরি। আমরা চাই আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তুলবে ব্লকচেইন প্রযুক্তি।

আইটি খাত থেকে আগামী ২০২৫ সালের মধ্যে রপ্তানি আয় ৫ বিলিয়ন ডলার লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কাজ করছি জানিয়ে পলক বলেন, দেশে বর্তমানে সাড়ে ৬ লাখ আইটি ফ্রিলান্সার রয়েছে। তারা প্রায় ৫০০ মিলিয়ন ডলারের বেশি আয় করছে। হার্ডওয়্যার ও সফটওয়্যার সবমিলিয়ে দক্ষ জনশক্তির মাধ্যমে ১ বিলিয়ন ডলার আয় হচ্ছে।

দ্রুত পরিবর্তনশীল পৃথিবীতে শিক্ষার কোন শেষ নেই উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় ডিজরাপটিভ টেকনোলজি বিষয়ে হাতে কলমে শিক্ষা দিতে দেশে ৩০০টি স্কুল অব ফিউচার প্রতিষ্ঠা করা হচ্ছে। ২০৪১ সালে উন্নত বাংলাদেশে সেরা প্রযুক্তিবিদ তৈরি করতে শেখ হাসিনা ইন্সটিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি প্রতিষ্ঠা করা হচ্ছে। তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স, বিগডাটা, রোবটিকস্, ব্লকচেইন, অগমেন্টেড রিয়েলিটি ও মাইক্রোপ্রসেসর ডিজাইন প্রযুক্তিতে দক্ষ করে তুলতে ৬৪টি জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠা করা হচ্ছে। সারাদেশে ৮ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31