IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> জাতীয় >> দাম কমে ৮৪২ টাকা হলো এলপি গ্যাসের

দাম কমে ৮৪২ টাকা হলো এলপি গ্যাসের

ধূমকেতু নিউজ ডেস্ক : দেশের বাজারে কমল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম। আগামীকাল সোমবার থেকে ১২ কেজি সিলিন্ডার বিক্রি হবে ৮৪২ টাকায়, যা গতমাসেও ছিল ৯০৬ টাকা। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপি গ্যাসের দাম পুনঃনির্ধারণ করেছে।

সোমবার বিইআরসি চেয়ারম্যান আবদুল জলির এক অনলাইন সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই আদেশ ঘোষণা করেন। ভার্চুয়াল এ অনুষ্ঠানে যুক্ত ছিলেন বিইআরসির সদস্য মকবুল ই-এলাহী চৌধুরী, মোহাম্মদ আবু ফারুক, বজলুর রহমান, সচিব রুবিনা ফেরদৌস, উপ-পরিচালক কামরুজ্জামান প্রমুখ।

বিইআরসি চেয়ারম্যান বলেন, মূল্য সমন্বয়ে তিনটি বিষয় যুক্ত, সৌদি সিপির দর, ডলারের বিনিময় দর, আর সৌদি সিপির ভিত্তিতে ভ্যাটের কিছুটা পরিবর্তন হয়। এ কারণে তিনটি বিষয় সমন্বয় করা হয়।

এলপি গ্যাসের পাশাপাশি অটোগ্যাসের নামও পুনঃনির্ধারণ করেছে বিইআরসি। অটোগ্যাস লিটার প্রতি ৪১.৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামীকাল ১ জুন থেকে এটি কার্যকর হবে।

এছাড়া রাষ্ট্রায়ত্ত কোম্পানির এলপিজির দাম পরিবর্তন করা হয়নি। সরকারি সাড়ে ১২ কেজি এলপিজির দাম আগের ৫৯১ টাকাই থাকছে। আর গাড়িতে ব্যবহৃত এলপিজির নতুন দাম প্রতি লিটার ৪১ টাকা ৭৪ পয়সা হয়েছে। আগে যা ছিল ৪৪ টাকা ৭০ পয়সা।

সংবাদ সম্মেলনে মো. আবদুল জলিল আরো বলেন, কেউ নির্ধারিত দামের কমে বিক্রি করতে পারে। কিন্তু বেশি দামে বিক্রি করা যাবে না।

কমিশন ঘোষিত মূল্যহার বাস্তবায়নে স্থানীয় প্রশাসন যাতে ভূমিকা রাখতে পারে সে জন্য বাণিজ্যসচিব ও জ্বালানি সচিবকে চিঠি দেয়া হয়েছে বলেও জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31