IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> জাতীয় >> লিড নিউজ >> শেখ হাসিনার কারামুক্তি: শুরু হয় গণতন্ত্রের নবযাত্রা

শেখ হাসিনার কারামুক্তি: শুরু হয় গণতন্ত্রের নবযাত্রা

ধূমকেতু নিউজ ডেস্ক : ওয়ান ইলেভেনের অন্ধকার সময়, গণতন্ত্র অবরুদ্ধ। আন্দোলনের মুখে ২০০৮ সালের ১১ জুন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয় ফখরুদ্দিনের অসাংবিধানিক অন্তর্বর্তীকালীন সরকার। শেখ হাসিনাকে মুক্তি দিয়ে নির্বাচনের পথে হাঁটতে হয় সরকারকে। শুরু হয় গণতন্ত্রের নবযাত্রা। বঙ্গবন্ধুকন্যার কারামুক্তির দিনটি অন্ধকার থেকে আলোয় ফেরার দিন।

১৪ বছর আগে, ২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারি করে ‘অন্তর্বর্তীকালীন সরকারের নামে ক্ষমতায় থাকা অসাংবিধানিক সরকার। ঘরবন্দী হয়ে পড়ে রাজনীতি। রাজনীতিকদের ওপর নেমে আসে নির্যাতনের খড়গ। শুরু হয় আওয়ামী লীগ ও শেখ হাসিনার গণমুখী রাজনীতি ধ্বংস করার ষড়যন্ত্র।

এরই ধারাবাহিকতায় ২০০৭ সালের ১৬ জুলাই ভোরে ধানমণ্ডির সুধাসদন থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে গ্রেফতার করে অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকারের পুলিশ। গ্রেফতার করে প্রথমে তাঁকে ঢাকা মহানগর আদালতে নেয়া হয়। সেখান থেকে সংসদ ভবন চত্ত্বরে স্থাপিত বিশেষ কারাগারে আটক রাখা হয় বঙ্গবন্ধু কন্যাকে।

শেখ হাসিনার কারাগারে আটকে রাখার ষড়যন্ত্র মেনে নেয়নি দেশবাসী। নির্যাতনে দমনের অপচেষ্টায় কাজ হয়নি। জোরালো হতে থাকে শেখ হাসিনার মুক্তির দাবি। এক পর্যায়ে কারা অভ্যন্তরে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন বঙ্গবন্ধুকন্যা।

এ খবর ছড়িয়ে পড়লে নতুন মাত্রা পায় আন্দোলন। সে আন্দোলনে ভীত হয়ে ১১ মাস পর ২০০৮ সালের ১১ জুন শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয় সেনা সমর্থিত সরকার।

এ বিষয়ে ইতিহাসবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেন, শেষ পর্যন্ত তাঁর পক্ষে যে গণজোয়ার গড়ে উঠেছিল তাঁর ফলেই তাঁকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল এক এগারোর অবৈধ সরকার। কেননা, সংবিধানে এই রকম সরকারের কোনও ধারা নেই।

শেখ হাসিনার মুক্তির মধ্যদিয়ে কার্যত অন্তর্বর্তীকালীন সরকারের আবরণে থাকা স্বৈরশাসকদের পতনের সুর বেজে ওঠে। নির্বাচন দিতে বাধ্য হয় তারা। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয় লাভ করে। শুরু হয় গণতন্ত্রের নবযাত্রা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31