IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘বঙ্গবন্ধুর রচিত গ্রন্থগুলো জাতির ঐতিহাসিক দলিল’

‘বঙ্গবন্ধুর রচিত গ্রন্থগুলো জাতির ঐতিহাসিক দলিল’

ধূমকেতু নিউজ ডেস্ক : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সকল গ্রন্থই জাতির ঐতিহাসিক দলিল। তাঁর (বঙ্গবন্ধু) লেখা বইগুলো ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে পথপ্রদর্শক হিসেবে কাজ করবে।

বৃহস্পতিবার (১৭ জুন) রাজধানীতে আয়োজিত এক ভার্চূয়্যাল সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ‘বঙ্গবন্ধুর গ্রন্থসমূহ : ইতিহাসের তথ্যসূত্র’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে ইতিহাসের চেতনায় উদ্দীপ্ত করে গড়ে তুলতে জাতির পিতার রচিত গ্রন্থগুলো বিভিন্ন অধ্যায়ে বিভক্ত করে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। এতে শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর দর্শন ও আদর্শকে ধারণ করবে এবং তাদের মাঝে উন্নত মূল্যবোধ তৈরি হবে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মফিদুর রহমানের সভাপতিত্বে এই সেমিনারে মুখ্য আলোচক হিসেবে অন-লাইনে সংযুক্ত হন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ।

মাহবুব আলী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর বিভিন্ন লেখা সংগ্রহ করে তা প্রকাশের মাধ্যমে একটি গৌরবময় ইতিহাসের অংশকে মানুষের সামনে উপস্থাপনের মধ্যদিয়ে জাতির অশেষ উপকার করেছেন।

বঙ্গবন্ধু রচিত প্রত্যেকটি বই সুখপাঠ্য ও তথ্যসমৃদ্ধ এ কথা উল্লেখ করে তিনি বলেন, এ বইগুলোতে সময়কে খুঁজে পাওয়া যায়। কারণ এসব বইয়ে একদিকে ব্যক্তি হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিন্তামগ্নতা ও অন্যদিকে তাঁর (বঙ্গবন্ধু) মননশীল লেখক সত্ত্বা গভীরভাবে রূপায়িত হয়েছে। বঙ্গবন্ধুর লেখা গ্রন্থগুলোতে তুলে ধরা হয়েছে সে-সময়ের ঘটনা ও তথ্য, সামাজিক অবস্থার গভীর মূল্যায়ন, রাজনৈতিক দর্শন এবং তৎকালীন বিশ্ব বাস্তবতা, যার সবই ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31