IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘ডিজিটাল অপরাধ নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগে কাজ করতে হবে’

‘ডিজিটাল অপরাধ নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগে কাজ করতে হবে’

ধূমকেতু নিউজ ডেস্ক : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল অপরাধ বর্তমান সময়ের একটি বড় চ্যালেঞ্জ। দেশ যত বেশি ডিজিটাল হবে, সাইবার (ডিজিটাল) অপরাধের মাত্রা তত বেশি বাড়বে – এ কথা উল্লেখ করে তিনি বলেন, এ চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের পাশাপাশি প্রযুক্তিবিদ, শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একইসাথে ডিজিটাল অপরাধ সম্পর্কে নিজেদের সচেতন হতে হবে এবং দেশের সর্বস্তরের মানুষকে সচেতন করতে হবে।

শুক্রবার (১৮ জুন) রাজধানীতে সাইবার অপরাধ বিষয়ক রিপোর্ট প্রকাশনা উপলক্ষে আয়োজিত ভার্চ্যূয়াল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। বেসরকারি সংগঠন ‘সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফ্উান্ডেশন’ এ অনুষ্ঠানের আয়োজন করে।

ডাক ও টেলিযোগাযোগাযোগ মন্ত্রী ডিজিটাল অপরাধ থেকে শিশুদের নিয়ন্ত্রণ করতে বাবা-মা ও শিক্ষক-অভিভাবকদের প্যারেন্টেইল গাইড সম্পর্কে ধারণা থাকার প্রয়োজনীয়তার ওপর জোর-গুরুত্ব দিয়ে বলেন, প্যারেন্টাইল গাইডে শিশুদের ডিজিটাল অপরাধ থেকে কিভাবে রক্ষা করা যায় সে-সম্পর্কে গাইড-লাইন দেয়া আছে। কিন্তু পিতা-মাতা এবং অভিভাবকদের এ স্ংক্রান্ত অজ্ঞতার কারণে তা প্রয়োগের হার খুবই কম।

তিনি বলেন, মোবাইল ছাড়া প্রাথমিক স্তরের একজন শিক্ষার্থীর পাঠগ্রহণ সম্ভব হচ্ছে না। তাই ক্লাস করা ছাড়া ওই শিক্ষার্থী অন লাইনে কি করে অভিভাকদেরই তা মনিটরিং করা দরকার। দেশে ডিজিটাল শিক্ষা প্রবর্তনের অগ্রদূত মোস্তাাফা জব্বার অভিভাবকদের দায়িত্ব পালন যথাযথভাবে না হলে নতুন প্রজন্মকে সঠিক জীবন-যাপনে সহায়তা করতে পারা যাবে না বলেও উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন,‘আমরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শিল্পবিপ্লবে অংশগ্রহণ না করেও কৃষিযুগ থেকে চতুর্থ শিল্প বিপ্লব যুগে প্রবেশ করেছি এবং এর নেতৃত্বের যোগ্যতা অর্জন করেছি।’

২০০৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ ঘোষণার আগে আজকের এই বিস্ময়কর অগ্রগতি এবং জীবনযাত্রার পরিবর্তন সংক্রান্ত ধারনা ছিলনা উল্লেখ করে কম্পিউটার প্রযুক্তিবিকাশের অগ্রদূত ও এক সময়ের সাংবাদিক মোস্তাফা জব্বার বলেন, ডিজিটাল অপরাধ অনেক বিস্তৃতি লাভ করেছে। ইতোমধ্যে সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও ফ্রান্স সোস্যাল মিডিয়া এবং ব্যক্তিগত গোপনীয়তা সংক্রান্ত বিষয়ে আইন প্রণয়ন করেছে।

তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা বিষয়ে ব্যক্তিগত সচেতনতার অভাবে অনেকে অহেতুক বিপদে পড়ছেন। মন্ত্রী পাশ ওয়ার্ডসহ কিছু কিছু বিষয়ে সতর্ক থাকার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

মোস্তাফা জব্বার ডিজিটাল অপরাধ দমনে পুলিশের ডিজিটাল অপরাধ টিমের দক্ষতার প্রশংসা করে বলেন, ডিজিটাল কানেক্টিভিটি সারা দেশে সম্প্রসারিত হওয়ায় এই অপরাধটি কেবল শহর কেন্দ্রিক নয়, এটি সারা দেশে ছড়িয়ে গেছে। এজন্য তৃণমূল পর্যন্ত ডিজিটাল ইউনিট গঠন করা সময়ের দাবি বলে তিনি উল্লেখ করেন।

সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফ্উান্ডেশনের সভাপতি কাজী মুস্তাফিজের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সাংবাদিক মনির হাসান, ইন্টারনেট গভর্নেন্স ফোরামের সেক্রেটারি আবদুল হক অনু প্রমুখ বক্তৃতা করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31