IMG-LOGO

সোমবার, ৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আমরা রাস্তায় নেমেছি আপনাদের ঘরে গ্যাস-বিদ্যুৎ ফিরিয়ে দেওয়ার জন্য’তানোরে মাটির দেয়াল ধসে গৃহবধুর মৃত্যুচিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাই কোর্টবাগমারায় আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও ডাম্পিং স্টেশন নির্মাণের দাবি এমপি ডাঃ আব্দুল বারীরতানোরের কামারগাঁ ইউপিতে চেয়ারম্যান পদে সোহেল রানা সকলের দোয়া প্রার্থীবাগমারায় নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ সুতি জালের বাঁধ উচ্ছেদপাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি রায়গঞ্জের কৃষকেরানয়াদিল্লিতে ছয় তলা মেসবাড়ি ধ্বংসস্তূপে আটকে আছে বহু শিক্ষার্থীসিংড়ায় এসএসসি ’৯৪ ব্যাচের বন্ধুদের মিলনমেলা, স্মৃতিচারণ ও নৌকা ভ্রমণএকশত পরিবারকে শুকনো খাবার দিলেন সংসদ সদস্যরাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতে দশ হাজার টাকা জরিমানা‘লংমার্চের নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫রাণীনগরে ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধনপুঠিয়ায় ৪ মাদকসেবী ও বিক্রেতা আটক
Home >> জাতীয় >> বিশেষ নিউজ >> বাবা মানে নির্ভরতা, অন্ধকারে পথের দিশা

বাবা মানে নির্ভরতা, অন্ধকারে পথের দিশা

ধূমকেতু নিউজ ডেস্ক : বাবা মানে বটবৃক্ষ, প্রখর রোদে শীতল ছায়া। বাবা মানে নির্ভরতা, অন্ধকারে পথের দিশা। আদর-শাসন, আশ্রয়-প্রশ্রয় আর মমতায় মাখা আমাদের প্রিয় ‘বাবা’। প্রতিবছর জুন মাসের তৃতীয় রোববার ‘বিশ্ব বাবা দিবস’ পালন করা হয়। বাবার প্রতি সম্মান জানাতে বিশ্বজুড়ে পালিত হচ্ছে বাবা দিবস। এই দিনটিতে বাবাদের নানাভাবে শুভেচ্ছা জানানো বা স্মরণ করা হয়।

সন্তানের কাছে আদর-শাসন আর বিশ্বস্ততার জায়গা হলো বাবা। বাবার মাধ্যমেই সন্তানের জীবনের শুরু। সন্তান বাবার ঋণ কখনো পরিমাপ করতেও পারে না। উত্তপ্ত সূর্যের তলে সন্তানের জন্য শীতল ছায়া হয়ে থাকেন বাবা। সন্তানের ভালোর জন্য জীবনের প্রায় সবকিছুই নির্দ্বিধায় ত্যাগ করতে হয় বাবাকে।

বাবার প্রতি সন্তানের ভালোবাসা প্রকাশের বিষয়টি চিরন্তন। তবে যুগের পরিবর্তনে প্রকাশভঙ্গিতে এসেছে পরিবর্তন। মা দিবসের মতো এখন পৃথিবীর মানুষ বছরের একটা দিন বাবার জন্য রেখে দিতে চায়। এর পরিপ্রেক্ষিতে গত শতকের প্রথম দশক থেকেই শুরু হয় বাবা দিবসের প্রচলন। দিবসটি আমাদের দেশে নতুন হলেও এখন অপরিচিত নয়। প্রতিবছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্বের বেশির ভাগ দেশে বাবা দিবস পালন করা হয়।

বাবা দিবস ঘোষণার বিষয়টি প্রথম ১৯১০ সালে যুক্তরাষ্ট্রের সনোরা স্মার্ট ডোড নামের এক তরুণীর মাথায় আসে। ১৯১৩ সালে যুক্তরাষ্ট্রের পিতৃ দিবসে সরকারি ছুটি ঘোষণার বিল উত্থাপন করা হয়। ১৯৬৬ সালে মার্কিন প্রেসিডেন্ট লিন্ডন বি. জনসন সিদ্ধান্ত নেন যে, প্রতিবছর জুনের তৃতীয় রোববার বাবা দিবস হিসেবে পালন করা হবে। ১৯৭২ সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন দিনটিকে সরকারি ছুটির দিন হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেন।

বর্তমানে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বেশির ভাগ দেশই, এমনকি দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকাও জুন মাসের তৃতীয় রবিবারকে বাবা দিবস হিসেবে পালন করে আসছে।

সাম্প্রতিক বছরগুলোতে ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং স্যাটেলাইট যুগের সুবাদে বাবা দিবস ঘটা করেই পালিত হচ্ছে।

বাবা দিবস নিয়ে সমালোচনাও আছে। সমালোচকরা বলেন, বাবাকে স্মরণ করার জন্য শুধু একটি দিন কেন! কেউ কেউ বলে থাকেন, বাবা দিবসটা ঠিক আমাদের জন্য নয়। এটি মূলত পাশ্চাত্যের একটি ধারণা।

পাশ্চাত্য থেকে আসা সবই যে মন্দ বা বর্জনীয়, এটাও মানা যায় না। অবশ্যই বাবা ভালোবাসবো আমরা একদিন নয়, প্রতিদিনই। তবু বছরের একটি দিন উৎসর্গ থাকে বাবার জন্য, ওইদিনে দূর দূরান্তে থাকা সন্তানেরা যদি ছুটি আসে বাবাকে ভালোবাসা জানাতে কিংবা প্রয়াত বাবাকে যদি বিশেষভাবে স্মরণ করা হয় এই দিনে; এতে মন্দের কিছু নেই। তে নির্দ্বিধায় দিনটি পালন করা যেতেই পারে।

বাবা দিবসে বিশ্বের সব বাবার প্রতি হৃদয়ে ধরে রাখি শ্রদ্ধা ও সম্মান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031