IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> জাতীয় >> লিড নিউজ >> কাল থেকে প্রবাসী কর্মীরা পাবেন ফাইজারের টিকা

কাল থেকে প্রবাসী কর্মীরা পাবেন ফাইজারের টিকা

ধূমকেতু নিউজ ডেস্ক : ফাইজার-বায়োএনটেকের টিকা পাবেন সৌদি আরব ও কুয়েতগামী প্রবাসী কর্মীরা। ঢাকার সাতটি টিকাদান কেন্দ্রে বৃহস্পতিবার থেকে এই টিকাদান শুরু হবে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন। এর আগে সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, বিদেশ গিয়ে যেন কোয়ারেন্টাইন করতে না হয়, সে জন্য প্রবাসীদের টিকা দেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রবাসী কর্মীদের কোয়ারেন্টাইনের খরচ বাঁচাতেই প্রধানমন্ত্রীর নির্দেশে তাদের ফাইজারের টিকা দেওয়া হবে। ফাইজারের টিকা নিয়ে গেলে কুয়েত ও সৌদিতে কোয়ারেন্টাইন করতে হয় না। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের তালিকাভুক্তরা টিকা পাবেন। তাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকা দেওয়া হবে।

এদিকে বিদেশ যেতে ইচ্ছুক প্রবাসী কর্মীদের জন্য টিকার নিবন্ধন সহজ ও দ্রুত করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমদ। মঙ্গলবার হাইটেক পার্ক কর্তৃপক্ষের সভাকক্ষে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

জাতীয় পরিচয়পত্র না থাকলেও বিদেশ যাওয়ার প্রয়োজনীয় কাগজ নিয়ে প্রবাসীরা টিকার নিবন্ধন করতে পারবেন। বিএমইটির স্মার্টকার্ড থাকলেই টিকা পাবেন বিদেশগামী কর্মীরা।

প্রসঙ্গত, টিকা নেওয়া না থাকলে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যাওয়া কর্মীদের কর্মস্থলের দেশে গিয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। সৌদি আরবে গিয়ে সাত দিন হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে ৬০ থেকে ৭০ হাজার টাকা খরচ হচ্ছে। এর মধ্যে কর্মীপ্রতি ২৫ হাজার টাকা ভর্তুকি বাবদ দিচ্ছে সরকার। অন্যান্য দেশে যাওয়া কর্মীদেরও ৪০ থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত খরচ হচ্ছে কোয়ারেন্টাইন করতে।

উল্লেখ্য, ফাইজার, জনসন অ্যান্ড জনসন, মডার্না, অক্সফোর্ডের টিকা নেওয়া থাকলে সৌদিসহ মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতে কোয়ারেন্টাইনে থাকার বাধ্যবাধকতা নেই। তবে চীন, রাশিয়ার টিকা নিলে এসব দেশে গিয়ে কোয়ারেন্টাইনে থাকতে হবে। বাংলাদেশি কর্মীদের তাই চীনের টিকা নিলেও কোয়ারেন্টাইনের খরচ বহন করতে হচ্ছিল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31