IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> জাতীয় >> লিড নিউজ >> যু্ক্তরাজ্যের হাইকমিশনারকে তলব করল বাংলাদেশ

যু্ক্তরাজ্যের হাইকমিশনারকে তলব করল বাংলাদেশ

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাজ্যের বার্ষিক মানবাধিকার ও গণতন্ত্র রিপোর্টে বাংলাদেশ সম্পর্কে আপত্তিকর বক্তব্যের জেরে যু্ক্তরাজ্যের ভারপ্রাপ্ত হাইকমিশনার জাভেদ প্যাটেলকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রণালয়।

ঢাকায় কর্মরত যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জাভেদ প্যাটেলকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রবিবার (১১ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপের মহাপরিচালক রাষ্ট্রদূতকে ডেকে দেশটির ‘মানবাধিকার ও গণতন্ত্র রিপোর্ট ২০২০’ এর বিষয়ে সরকারের মতামত ও হতাশা ব্যক্ত করেছে।

গত বৃহস্পতিবার (৮ জুলাই) যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় এই রিপোর্ট প্রকাশ করে, সেখানে বাংলাদেশের বিষয়েও তাদের পর্যবেক্ষণ প্রকাশ করা হয়েছে।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাজ্যের প্রকাশিত ওই রিপোর্টে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘হাউজ অ্যারেস্ট’ করে রাখা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রদূতকে জানানো হয়েছে যে,এটি চরম বিভ্রান্তিকর। এ বিষয়ে রাষ্ট্রদূতকে অবগত করা হয়, খালেদা জিয়ার ভাই একটি আবেদন করেন এবং সরকার আইন অনুযায়ী, শাস্তি স্থগিত করে ২০২০ এর মার্চে তাকে মুক্তি দেয়, এই শর্তে যে, তিনি দেশে চিকিৎসা গ্রহণ করবেন এবং বিদেশ সফর করবেন না। প্রথম অবস্থায় তাকে ছয় মাসের জন্য মুক্তি দেওয়া হয়, যা পরবর্তীতে দুই বার বাড়ানো হয়েছে।

এই ধরনের আইনি বিষয়ে কোনও বিভ্রান্তি থাকলে সরকারের দয়িত্বপ্রাপ্ত সংস্থার কাছ থেকে বিষয়টি পরিষ্কার করে নেওয়ার জন্য রাষ্ট্রদূতকে পরামর্শ দেওয়া হয়। সরকার বা ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বিষয়ে কোনও ধরনের বিভ্রান্তিকর তথ্য ব্যবহার না করার জন্য রাষ্ট্রদূতকে আরও পরামর্শ দেওয়া হয়।

এছাড়া কতজন রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে— সে বিষয়ও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

রাষ্ট্রদূত সরকারের বক্তব্য আমলে নিয়ে জানান, উদ্বেগের বিষয়টি তিনি তার সরকারকে জানাবেন। তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বকে যুক্তরাজ্য মূল্য দেয়। তিনি ইচ্ছা প্রকাশ করেন যে, মানবাধিকার ও সুশাসন বিষয়ে গঠনমূলক সংলাপ করতে তারা আগ্রহী।

তিনি বাংলাদেশকে একটি পরিপক্ক গণতন্ত্র হিসেবে অভিহিত করেছেন এবং জানিয়েছেন, তার সরকার কোনও একটি দলের পক্ষ নেবে না বা কারও বিরোধিতা করবে না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31