ধূমকেতু নিউজ ডেস্ক : কিছুদিন আগেই শেষ হয়েছে ১৫তম আইপিএলের মেগা নিলাম। নতুন দুই দল সহ এবারের আসরে লড়বে ১০টি দল। এবার জানা গেলো কবে মাঠে গড়াবে আইপিএলের এ আসর।
বৃহস্পতিবার বিকেলে এক বৈঠকে মিলিত হয়েছিলো আইপিএলের গভর্নিং কাউন্সিল। আর সেই বৈঠকর পরই জানিয়েছে আইপিএলের ১৫তম আসর শুরু হবে আগামী ২৬ মার্চ থেকে।
তবে এখনও ভেন্যু, সূচি ঠিক হয়নি। তবে জোর গুঞ্জন উঠেছে করোনার কারনে দুই-তিনটি ভেন্যুতেই আয়োজন করা হবে পুরো এবারের টুর্নামেন্ট। এছাড়া এক শহরেও হতে পারে টুর্নামেন্টটি, সেক্ষেত্রে শহরটা হবে মুম্বাই।
এর আগে ক্রিকবাজ এক প্রতিবেদনে জানিয়েছিলো, টুর্নামেন্টের অফিসিয়াল ব্রডকাস্টার স্টার স্পোর্টস আগেই বিসিসিআইকে অনুরোধ করেছিলো, টুর্নামেন্টের সময়টা খানিকটা এগিয়ে আনতে। সেক্ষেত্রে মার্চ শেষ দিক থেকে আইপিএল শুরু করার কথা বলেছিলো প্রতিষ্ঠানটি। তাদের সেই অনুরোধই রাখল বিসিসিআই। আইপিএল শুরু হচ্ছে মার্চেই।
আইপিএলের এবারের আসরে একমাত্র বাংলাদেশি হিসেবে খেলবেন মুস্তাফিজুর রহমান।


