IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ
Home >> টপ নিউজ >> রাজনীতি >> জাতীয় পার্টিই হচ্ছে সরকারের একমাত্র বিকল্প শক্তি

জাতীয় পার্টিই হচ্ছে সরকারের একমাত্র বিকল্প শক্তি

ধূমকেতু নিউজ ডেস্ক : জাতীয় পার্টিই হচ্ছে সরকারের একমাত্র বিকল্প শক্তি বলে মন্তব্য করেছেন দলটির গোলাম মোহাম্মদ কাদের।

বুধবার রাজধানীর বনানীতে দলটির চেয়ারম্যানের কার্যালয় মিলনায়তনে জাতীয় পার্টি খুলনা মহানগর নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

গোলাম মোহাম্মদ কাদের বলেন, দ্বিতীয় বিকল্প শক্তি হয়েও বিএনপি রাজনীতির মাঠে দাঁড়াতে পারছে না। নেতৃত্বহীনতায় দলটির নেতাকর্মীরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। তাদের আপসহীন নেত্রী এমন আপস করেই জেল থেকে বের হয়েছেন, যে তিনি দেশ ও মানুষের স্বার্থে একটি কথাও বলতে পারছেন না। তাদের আরেক নেতার প্রতি বিএনপির নেতাকর্মীদেরই আস্থা নেই। তাছাড়া দেশের মানুষও বিএনপির কাছে প্রত্যাশা করে না।

তিনি বলেন, আওয়ামী লীগ মনে করে বঙ্গবন্ধু হত্যার সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা জড়িত। আবার বিএনপির শাসনামলে ২১ আগস্টের গ্রেনেড হামলা বর্তমান প্রধানমন্ত্রীকে হত্যার উদ্দেশে এমন ধারণাও ক্ষমতাসীনদের। তাই রাজনীতির মাঠে বিএনপির টিকে থাকা অনিশ্চিত হয়ে পড়েছে।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, উন্নয়ন ও সুশাসনের সঙ্গে দেশ পরিচালনার অভিজ্ঞতা নিয়ে জাতীয় পার্টি রাজনীতির মাঠে সক্রিয় আছে। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলের গৌরবোজ্জল ঐতিহ্য নিয়ে এগিয়ে যাচ্ছে জাতীয় পার্টি। দেশের মানুষ এখন জাতীয় পার্টিকেই সরকারের বিকল্প শক্তি হিসেবে বিবেচনা করেন।

তিনি বলেন, প্রতিটি নির্বাচনে জাতীয় পার্টি মাঠে থাকবে। ভোটের ফলাফল যাই হোক, নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত জাতীয় পার্টি ভোটের মাঠ ছাড়বে না। তিনি বলেন, দলীয় প্রার্থীর বিপক্ষে কোন নেতাকর্মী অবস্থান নিলে সে আর জাতীয় পার্টি করতে পারবে না। জাতীয় পার্টি নির্বাচনে বিশ্বাসী একটি রাজনৈতিক শক্তি।

কাদের বলেন, জাতীয় পার্টি যতবার আওয়ামী লীগকে সমর্থন করেছে, ততবারই আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। তাই জাতীয় পার্টিকে বাদ দিয়ে কোন রাজনৈতিক শক্তিই রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখতে পারবে না।

জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, দেশের মানুষ এখন আওয়ামী লীগ আর বিএনপির শাসনামল দেখতে চায় না। দেশের মানুষ ফিরে পেতে চায় পল্লীবন্ধুর শাসনামলের স্বর্নালী যুগ। দেশের মানুষ ভোট দিতে চায় লাঙলে, তারা জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। ডাবল এ-প্লাস পেয়ে জাতীয় পার্টি যখন রাজনীতির মাঠে, তখন অন্যদলগুলোর প্রতি সমর্থনের গ্রেড মাইনাস ‘সি’।

এ সময় উপস্থিত ছিলেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব (খুলনা বিভাগ) সাহিদুর রহমান টেপা, অতিরিক্ত মহাসচিব (সিলেট বিভাগ) এটিইউ তাজ রহমান, অতিরিক্ত মহাসচিব (চট্টগ্রাম বিভাগ) অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান শেখ আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক এবিএম লিয়াকত হোসেন চাকলাদার, অ্যাডভোকেট জহিরুল হক জহির প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31