IMG-LOGO

বুধবার, ১১ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২১ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে ইউসেফ স্কুলে ইফতার ওদোয়া মাহফিলতানোরে কৃষক শ্রমিকদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিলতানোরে ২ জনের আ/ত্ম/হ/ত্যাবাগমারায় বিএনপি নেতার উদ্যোগে ইফতার মাহফিলবাঘায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপনকেশরহাটে বিএনপির সংবাদ সম্মেলননিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতবাগমারায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিনির্বাপক মহড়ারাজশাহীতে এনসিপি সাংগঠনিক বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিতপুঠিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ অনুষ্ঠিতধামইরহাটে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড মহড়ারাণীনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতমান্দায় বিদ্যালয়ের সম্পত্তি দখলের চেষ্টা ভূমিদস্যুদের বিরুদ্ধেগোমস্তাপুরে হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সাথে এমপির মতবিনিময়পোরশায় আগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দুই আদিবাসী বারকে প্রশাসনের সহায়তা প্রদান
Home >> টপ নিউজ >> প্রবাস >> ইসরাইলি সেনাদের মুক্তির জন্য সিসিকে অনুরোধ

ইসরাইলি সেনাদের মুক্তির জন্য সিসিকে অনুরোধ

ধূমকেতু নিউজ ডেস্ক : গাজার প্রশাসক ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে বন্দি ইসরাইলি সেনাদের মুক্তির জন্য মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ এল-সিসির দ্বারস্থ হয়েছেন ইহুদি নেতারা।

যুক্তরাষ্ট্রে সফররত সিসির সঙ্গে দুই মার্কিন ইহুদি নেতা সাক্ষাৎ করে হামাসের হাতে বন্দি ইসরাইলি সেনাদের মুক্তির ব্যাপারে সহায়তা চান। খবর মিডলইস্ট আইয়ের।

ওয়াশিংটনে গত বৃহস্পতিবার ইহুদি ওই নেতারা সিসির সঙ্গে গোপনে বৈঠক করেন।

যুক্তরাষ্ট্রের বৃহৎ ইহুদি সংগঠন মেজর আমেরিকান জিওস অর্গানাইজেশনের সিইও ইউলিয়াম ডারফ এবং চেয়ারম্যান ডিয়ান লব ইসরাইলি সেনাদের মুক্ত করতে সিসিকে অনুরোধ করেন।

হামাসের হাতে বন্দি ইসরাইলি দুই সেনা আভেরা মেংগিসতু এবং হিশাম আল-সাইদের মুক্তি এবং গাজায় নিহত দুই ইসরাইলি সেনা হ্যাদার গোল্ডিন এবং অরন শাওলের মরদেহ ফেরত চায় ইহুদি নেতারা।

হামাস ইসরাইলি সেনা আভেরা মেংগিসতুকে ২০১৪ সালের সেপ্টেম্বরে গাজা থেকে আটক করে এবং হিশাম আল-সাইদকে ২০১৫ সালে আটক করে।

এদের মধ্যে হিশাম আল-সাইদ ফিলিস্তিন বংশোদ্ভূত ইসরাইলি নাগরিক। তিনি ইসরাইলের সেনাবাহিনীতে কাজ করেন।
   
এছাড়া ইসরাইলি সেনা সদস্য হ্যাদার গোল্ডিন এবং অরন শাওলকে এক মাস আগে আটক করে হামাস। ইসরাইলের ধারনা তারেকে হত্যা করে ফেলেছে হামাস।

তবে, তারা মৃত না জীবিত এ ব্যাপারে কোন মন্তব্য করেনি হামাস। ২০১৪ সাল থেকে ইসরাইল এবং হামাসের মধ্যে অনানুষ্ঠানিকভাবে বন্দিবিনিময় হয়ে আসলেও তাদের মধ্যে কোন আনুষ্ঠানিক চুক্তি নেই।

ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, হামাসের হাতে বন্দি ইসরাইলি সেনাদের মুক্তির জন্য তারা মিসরের প্রেসিডেন্টের মাধ্যমে আলোচনা চালিয়ে যেতে চায়।

বর্তমানে ইসরাইলের বিভিন্ন কারাগারে ৪ হাজার ৭৬০ জন ফিলিস্তিনি বন্দি জীবন কাটাচ্ছেন।

২০১১ সালে ইসরাইলি সেনাদের মুক্তি দেওয়ার বিনিময়ে ১ হাজার ফিলিস্তিনি বন্দি মুক্তি পেয়েছিলেন।ধূমকেতু নিউজ ডেস্ক :

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news