IMG-LOGO

মঙ্গলবার, ১০ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২০ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোর প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত‘হাদির হত্যাকারীদের ফেরত আনতে জোর প্রচেষ্টা চালাবো’ফুলবাড়ীতে বিএনপির দোয়া ও ইফতার অনুষ্ঠিতপবা-মোহনপুরের কোনো কর্মীর ক্ষতি হওয়ার আগে যেন আমার ক্ষতি হয় : এমপি মিলনমোহনপুরে মুয়াজ্জিন আলাউদ্দিনের মৃত্যুতে এমপি মিলনের দুঃখ প্রকাশতানোরে চাতালে তুলার গুদামে আগুনআলাউদ্দিন হত্যার প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশচাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের চাকায় চাপা পড়ে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যপুঠিয়ায় স্বতন্ত্র প্রার্থী বিএনপির ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলননন্দীগ্রামে খাল খনন কাজের উদ্বোধন করেছেন এমপি মোশারফ হোসেনফ্যামিলি কার্ড শুরুতে কত পরিবার পাবে, জানালেন মন্ত্রীমাদক মামলায় খালাস পেলেন শিল্পী আসিফরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪তারাগঞ্জে জ্বালানি তেল সংকট গুজব পাম্প ও মোটরযান মালিকদের সাথে প্রশাসনের আলোচনা সভামান্দায় পুলিশের সহায়তায় বসতবাড়িতেহামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
Home >> টপ নিউজ >> প্রবাস >> প্রত্যক্ষদর্শীদের চোখে নেপালের প্লেন দুর্ঘটনা

প্রত্যক্ষদর্শীদের চোখে নেপালের প্লেন দুর্ঘটনা

ধূমকেতু নিউজ ডেস্ক : কল্পনা সুনার তিনদিন আগে মাঘী সংক্রান্তি পালন করতে তনাহুনের দুলেগাউন্ডা থেকে পোখারায় আসেন। তিনি তার বাড়ির সামনের উঠানে কাপড় পরিষ্কার করছিলেন। এমন সময় লক্ষ্য করলেন একটি প্লেন আকাশ থেকে তার দিকে আসছে।

সুনার বলেন, বিধ্বস্ত হওয়ার আগে প্লেনটি অস্বাভাবিক বাঁক নেয়। এরপরই বোমা বিষ্ফোরণের মতো শব্দ শুনতে পাই। এক পর্যায়ে আকাশের দিকে ধোঁয়ার কুণ্ডলি উঠতে থাকে। রোববার (১৫ জানুয়ারি) পোখারায় ইয়েতি এয়ারলাইনসের যে প্লেনটি বিধ্বস্ত হয়েছে তার অন্যতম প্রত্যক্ষদর্শী তিনি।

বেলা ১১টার দিকে পোখারা মেট্রোপলিটন সিটি-৭-এর ঘড়িপাটনে এটি বিধ্বস্ত হয়। স্থানীয় বাসিন্দা গীতা সুনারের বাড়ি থেকে প্রায় ১২ মিটার দূরে প্লেনটির একটি পাখা মাটিতে পড়ে।

গীতা বলেন, প্লেনটি আমাদের বাড়ির একটু কাছে পড়লে বসতিগুলো ধ্বংস হয়ে যেতো। ঘটনাস্থলে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তবে যেহেতু এটি বসতি থেকে দূরে হয়েছে, তাই বসতিগুলোর ক্ষতি হয়নি।

যেহেতু মাঘী সংক্রান্তি ছিল তাই গীতা সকালে মন্দিরে গিয়েছিলেন ও প্রার্থনা করে খাওয়ার জন্য বাড়ি ফিরেছিলেন। এরপরই বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান। ঘর থেকে বেরিয়ে দেখেন একটি প্লেন বিধ্বস্ত হয়েছে।

গীতা বলেন, সেতি ঘাটের দুপাশে আগুন দেখা যায়। যেখানে এটি আছড়ে পড়ে তার চারপাশে মরদেহগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিল। রাস্তায় খেলতে থাকা শিশুরা প্লেনের ভেতর থেকে কান্নার শব্দ শুনতে পায় বলেও জানান তিনি।

১১ বছর বয়সী সমীর ও প্রজ্বল পারিয়ার বলেন, প্লেনটি বাঁক নিয়ে পড়ে যাওয়ার সময় তারা সেখানে খেলছিল। প্রথমে তারা ভেবেছিল এটি একটি খেলনা। কিন্তু কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে তারা সরে যায়।

সমীর বলেন, হঠাৎ ধোঁয়ায় চারদিক অন্ধকার হয়ে যায়। মনে হচ্ছিল এটি আমাদের স্পর্শ করবে।

একই এলাকার বাসিন্দা বাইনশা বাহাদুর বিকে বলেন, প্লেনটি সোজা এসে বসতিতে গিয়ে বিধ্বস্ত হলে আরও ক্ষতি হতে পারতো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728