IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> রাজনীতি >> হাসপাতাল থেকে বাসায় ফিরলেন রিজভী

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন রিজভী

ধূমকেতু নিউজ ডেস্ক : হাসপাতাল থেকে বাসায় ফিরলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতাল থেকে তিনি ছাড়া পান।

হার্টে রিং পরানোর পর এখন সুস্থ আছেন রুহুল কবির রিজভী। তাকে বাসায় কমপক্ষে এক সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। এরপর তিনি ধীরে ধীরে স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

রিজভীর সহকারী আরিফুর রহমান তুষার বলেন, তিনি আজ বেলা ১১টায় হাসপাতাল ছেড়েছেন। সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিশেষ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন। এছাড়া অসুস্থ হওয়ার পর থেকে দলীয় নেতাকর্মী ছাড়াও যারা দেশ-বিদেশ থেকে খোঁজ-খবর নিয়েছেন, সুস্থতার জন্য দোয়া করেছেন তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন রিজভী। সেই সঙ্গে ল্যাবএইড হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তাকেও তিনি ধন্যবাদ জানিয়েছেন।

গত শনিবার (২১ নভেম্বর) সকালে ল্যাবএইড হাসপাতালে রুহুল কবির রিজভীর হার্টে রিং পরানো হয়। তার চিকিৎসক ও বিশিষ্ট ইন্টারভেনশনাল কার্ডিওলোজিস্ট মনোয়ারুল কাদির বিটু এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১৭ নভেম্বর বেলা সাড়ে ১১টায় হাসপাতালে ভর্তি হন রুহুল কবির রিজভী। ল্যাবএইডের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সোহরাবুজ্জামানের নেতৃত্বে মেডিকেল বোর্ড রিজভীর শারীরিক সমস্যা নিয়ে মতামত গ্রহণ করেন। বোর্ডের সদস্যদের মতামতের ভিত্তিতে শনিবার রিজভীর হার্টে রিং পরানো হয়। তিনি বর্তমানে সুস্থ আছেন। ঝুঁকিমুক্ত হওয়ায় তাকে রিলিজ দেয়া হয়েছে।

এর আগে গত ১৫ অক্টোবর ল্যাবএইডে রিজভীর হার্টের এনজিওগ্রাম করার পর হার্টে একটি ব্লক ধরা পড়লে ইনজেকশনের মাধ্যমে সেটির ৪০ থেকে ৪৫ শতাংশ অপসারণ করা হয়। এরপর ২৭ অক্টোবর ল্যাবএইডের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. সোহরাবুজ্জামানের নেতৃত্বে সাত সদস্যের মেডিকেল বোর্ড তার সর্বশেষ শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করে। এ সময় তার ইকো কার্ডিওগ্রামসহ বিভিন্ন পরীক্ষা করা হয়। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় পরদিন ২৮ অক্টোবর রিজভীকে ল্যাবএইড হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়।

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক দলের মানববন্ধন শেষে দলীয় কার্যালয়ে যাওয়ার সময় রিজভীর হার্ট অ্যাটাক হয়। প্রথমে তাকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসা শেষে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তার এনজিওগ্রাম করা হলে হার্টে ব্লক ধরা পড়ে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31