IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চিনিকলে আখ মাড়াই চালুর দাবিতে বিক্ষোভ-মহাসড়ক অবরোধ

চিনিকলে আখ মাড়াই চালুর দাবিতে বিক্ষোভ-মহাসড়ক অবরোধ

ধূমকেতু নিউজ ডেস্ক : আসন্ন মৌসুমে পাবনা চিনিকলে আখ মাড়াই বন্ধের প্রতিবাদে এবং আখ মাড়াই কার্যক্রম চালু রাখার দাবিতে ঈশ্বরদী-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করেছে আখ চাষীরা। মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল থেকে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া কালিকাপুর চিনিকলের সামনের এই মহাসড়ক অবরোধ করে রাখেন আখ চাষীরা। পরে সেখানেই সমাবেশ অনুষ্ঠিত হয়।

অবরোধ চলাকালে বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করেন এবং পাবনা চিনিকলে আখ মাড়াই কার্যক্রম চালু রাখার দাবিতে বিভিন্ন শ্লোগান দেন। এ সময় সড়কের দু’পাশে যানবাহন আটকা পড়ে, যাতে চরম দুর্ভোগে পড়েন নিকট ও দূরের যাত্রীরা। পরে থানা পুলিশের হস্থক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।

আখ চাষী সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ চিনিকল আখ চাষী ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহজাহান আলী বাদশা। পাবনা চিনিকল আখ চাষী সমিতির সাধারণ সম্পাদক আনছার আলী ডিলুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বকুল, সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. মজিদ বাবলু মালিথা, আখ চাষী নজরুল ইসলাম, কৃষকনেতা মুরাদ মালিথা, পাবনা চিনিকল ওয়াকার্স ইউনিয়নের সভাপতি সাজেদুল ইসলাম শাহিন, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান উজ্জল, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সাবেক সভাপতি ইব্রাহীম হোসেন প্রমুখ।

সমাবেশে আসন্ন মৌসুমে আখ মাড়াই চালু রাখাসহ দেশের ১৫টি চিনিকল চালু রেখে আখ চাষীদের আখের মূল্য পরিশোধ, সার-কীটনাশকসহ চাষীদের যাবতীয় উপকরণ সরবরাহ, শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ এবং অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের গ্রাচুইটির টাকা পরিশোধের দাবি জানান।

উল্লেখ্য, ঈশ্বরদীতে প্রায় ৫ হাজার কৃষক এ বছর তাদের জমিতে আখ চাষ করেছেন।

পাবনা চিনিকল সূত্রে জানা যায়- গত ৬ মাস এই মিলের শ্রমিক কর্মচারীর বেতন দেওয়া হয়নি। ৬৫০ জন শ্রমিক-কর্মচারীর বেতন বাবদ মিলের কাছে ৬ কোটি টাকার বেশি পাওনা রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31