তোমার তরে প্রেম নিবেদন
অন্তর থেকে অন্তরে গভীর অন্তরমহলে
ব্যাকুল জাগানিয়ার তোরে
পাগলপারা সকল স্বত্তার আমন্ত্রণ
সুনয়না, তোমার তরে প্রেম নিবেদন ।
পুলকিত দেহান্তর তোমার তরে সপেছি
অবুঝ হয়ে ভবোমায়া ছেড়ে একাগ্ৰতায় চেয়েছি
ভালোবাসার সীমানা তুমি রুপেরও শেষ প্রান্তর
সুকন্ঠিলা, তোমার তরে প্রেম নিবেদন ।
অযোগ্য এ প্রেমিক তোমার বটবৃক্ষের পরগাছা
মর্যাদাতে তোমার তরে
আকাশ -পাতাল ব্যবধানে গড়া
বলছো কি তাই অবাধ হেসে
পাগল তুমি আশা তোমার অবান্তর
যোগ্যতা কি হয় গো কভু প্রেমের ও শেষ বিশ্লেষণ
তবুও যে এলোকেশী, তোমার তরে প্রেম নিবেদন ।
হাঁটুগেড়ে দু’হাত ভরে রক্তজবা গোলাপ নিয়ে
পদপৃষ্ঠে ঢেলে দিয়ে অন্তর নিংড়ে প্রেম নিবেদন ।
লেখক :মোঃ মিলন হোসেন ,চানমারি, খুলনা সদর, খুলনা ।


