ঢাল ঢাল কচিপাতা
মনে হয় গাছের ছাতা
ডালপালা ঢেকে রেখে
চেয়ে আছে ঊর্ধ্বমুখে।
তার মাঝে কাঠবেড়ালি
করে কতো খামখেয়ালী
এডাল হতে সে ও ডালে
বিকেল দুপুর সকালে
মজা পায় পাড়ার ছেলে
ফন্দি আঁটে জাল ফেলে ।
ঢাল ঢাল সব কচি পাতা
সবারই তো মাথার ছাতা
ডালে ফুল ফল গুচ্ছ
খেয়ে নাচায় দেখি পুচ্ছ।
দুষ্টু সেই কাঠবিড়ালি
করে কতো খামখেয়ালী।
কচি কচি গাছের পাতা
সবারই তো বাঁচার ছাতা।
লেখক: সরদার মুক্তার আলী


