পাথর গুলো নাই নদীতে
শূণ্য ধূধূ চর যে,
সৌন্দর্য সব খাবলে খেয়ে
করছে এখন পর যে ।
যায়না সোনা কলধ্বনি
নীরবে যায় বয়ে,
বুকের ব্যথা বুকে রেখে
নিঃশব্দে যায় সয়ে।
পর্যটকেরা রাখেনা পা
কোথায় রাখবে চোখ যে,
পাথর খেকো মানুষ গুলো
করছে পাথর ভোগ যে।
জাফলং এখন মরুভূমি
হারিয়েছে রূপ যে,
এমন সঙ্গীন রূপ দেখে আজ
বাংলাদেশ আজ চুপ যে।
লেখক : সাঈদুর রহমান লিটন, মধুখালী, ফরিদপুর ।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news