IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> রাজনীতি >> বাগমারায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি অধ্যাপক গফুর ও তার ছেলের গণসংযোগ

বাগমারায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি অধ্যাপক গফুর ও তার ছেলের গণসংযোগ

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর-৪ (বাগমারা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য অধ্যাপক এমএ গফুর ও তার ছেলে সাবেক মেজর আব্দুল্লাহ আল ফারাবী একই সাথে গণসংযোগ করেছেন। রোববার গণসংযোগের প্রথম দিনে তিনি স্থানীয় নেতাকর্মীদের সংগে নিয়ে বিভিন্ন ইউনিয়ন, গ্রাম ও বাজারে দিনব্যাপি গণসংযোগ, দলীয় নেতা কর্মীদের সাথে মতবিনিময় ও পথসভা করেছেন। এসময় তার সংগে মোটর সাইকেল যোগে এলাকার দুই শতাধিক নেতা কর্মী ছিল। অধ্যাপক আবদুল গফুর বাংলাদেশ জাতীয়তাবাদী রাজশাহী জেলা দলের সাবেক সিনিয়র সহসভাপতি। তিনি ১৫ ফেব্রুয়ারী ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নন নিয়ে রাজশাহী-৩ (বাগমারা-মোহনপুর)

আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি রাজশাহী-৪ (বাগমারা) আসন থেকে অংশ নিয়ে স্বল্প ভোটে পরাজিত হন। এ সময় দেশের মধ্যে দলীয় প্রার্থীদের মধ্যে তিনি পরাজিত হলেও

একক ভোট সংখ্যা তার বেশী ছিল। গণসংযোগ কালে উপজেলার বীরকুৎসা,হামিরকুৎসা, তাহেরপুর ও ভবানীগঞ্জসহ বিভিন্ন এলাকায় পথসভা করেন। বিকালে ভবানীগঞ্জ জিরো পয়েন্টে এক পথসভায় তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশ জাতীয়তাবাদ দলের প্রাথীর জন্য মনোনয়ন প্রত্যাশা করে বক্তব্য দেন। বক্তব্যে তিনি পিতা ও পুত্র দুই জনই মনোনয়ন চাইবেন বলে

জানান। একই সময় তার ছেলে সাবেক মেজর আব্দুল্লাহ আল ফারাবী দল যাকে মনোনয়ন

দিবেন তার হয়ে কাজ করবেন বলে মতা মত ব্যক্ত করেন। পথ সভা পরিচালনা করেন ভবানীগঞ্জ পৌরসভার সভার বিএনপির সাবেক আহ্বায়ক আক্তারুজ্জান বন্টু। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য দলের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মুনাক্কা, ভবানীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, ভবানীগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব, সাবেক সদস্য সচিব মোজম্মেল হক, কৃষক দলের আহবায়ক সাজ্জাদ হোসেন, ঝিকরা ইউনিয়নের সাবেক সভাপতি ওয়াহেদ আলী মাষ্টার, বিএনপি নেতা আশরাফুল ইসলাম, মাহাবুবুর রহমান আমজাদ হোসেনসহ স্থানীয় বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31