IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মেয়র পদে স্বামী-স্ত্রীর লড়াই

মেয়র পদে স্বামী-স্ত্রীর লড়াই

ধূমকেতু নিউজ ডেস্ক : বগুড়ার শিবগঞ্জ পৌরসভায় আগামী ৩০ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। মেয়র পদে স্বামী ও স্ত্রীসহ ছয়জন মনোনয়ন দাখিল করেছেন। এছাড়া ৯টি সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন ও তিনটি সংরক্ষিত কাউন্সিলর পদে ১১ জন মনোনয়ন জমা দিয়েছেন।

উৎসবমুখর পরিবেশে আওয়ামী লীগ, বিএনপি, জাগপা ও স্বতন্ত্র প্রার্থীরা তাদের সমর্থকদের সাথে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীরের কাছে মনোনয়নপত্র জমা দেন।

মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র তৌহিদুর রহমান মানিক, বিএনপি প্রার্থী সাবেক মেয়র মতিয়ার রহমান মতিন, শিবগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুল মান্নান, জাগপা নেতা প্রকৌশলী সিরাজুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি প্রার্থী মতিয়ার রহমান মতিনের স্ত্রী ফৌজিয়া খানম এবং স্বতন্ত্র প্রার্থী শ্রমিক দলের নেতা সাবেক কাউন্সিলর আবদুল গোফফার।

শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও পৌরসভা নির্বাচনে সহকারী রিটার্নিং অফিসার আনিসুর রহমান জানান, মেয়র পদে এক দম্পতিসহ আওয়ামী লীগ, বিএনপি, জাগপা ও স্বতন্ত্র ছয়জন মনোনয়ন দাখিল করেছেন। সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী হয়েছেন।

৩ জানুয়ারি (রোববার) মনোনয়ন বাছাই, ১১ জানুয়ারি প্রত্যাহার, ১২ জানুয়ারি প্রতীক বরাদ্দ করা হবে। ৩০ জানুয়ারি গোপন ব্যালটে ভোটগ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31