IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পুঠিয়ার বৃহত্তম বানেশ্বর হাটে জবাইকৃত গরুর পেট থেকে পাওয়া গেল বাছুর!

পুঠিয়ার বৃহত্তম বানেশ্বর হাটে জবাইকৃত গরুর পেট থেকে পাওয়া গেল বাছুর!

ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বিখ্যাত হাটে জবাই কৃত গরুর পেট থেকে বাছুর পাওয়া গেছে। বিষয়টি প্রকাশ্যে আসা মাত্রই স্থানীয় জনতা মাংস বিক্রয়ের ঘর ভাঙচুর করে। এছাড়াও মাংসগুলো জব্দ করে স্থানীয় জনতা।

বৃহস্পতিবার(১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার বানেশ্বর বাজারে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোরের দিকে কসাই রিয়াজুল ইসলাম মাংস বিক্রির উদ্দেশ্যে একটি গাভী গরু জবাই করে। মাংস বিক্রয়ের জন্য গরুকে প্রস্তুত করার সময় লক্ষ্য করে দেখে গরুর পেটে একটি বাচ্চা।

বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য রিয়াজুল তার সাথে থাকা রাজুকে দিয়ে গরু জবাইয়ের পাশেই একটি গর্ত করে সেখানে পুতে রাখে। পরে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে রাজুকে কি পুতে রেখেছে জিজ্ঞাসা করলে প্রথমে শিকার না করলেও ভয়ভীতি দেখানোর পরে সে পুতে রাখা বাছুরের কথা স্বীকার করে। পরে স্থানীয়রা পুঁতে রাখা বাছুরটিকে গর্ত থেকে তুলে নিয়ে আসলে বাজার উত্তেজনা ছড়িয়ে পড়ে। এবং মাংস বিক্রয়ের স্থানটি ভাঙচুর চালায় স্থানীয় ও হাটে উপস্থিত জনতা।

কসাই রিয়াজুল ইসলামের নামে ইতিপূর্বেও মরা গরু জবাই করার কথা লোকমুখে শোনা যায়।
এই বাজারে গত ২৫ আগস্টেও পেটে বাচ্চা থাকা গরু জবাইয়ের কথা উঠলেও। কৌশলে একটি অসুস্থ গরুর মালিকের বউ ও ভাইকে ধরে এনে একটি ভ্রাম্যমানের মাধ্যমে পাঁচ হাজার টাকা জরিমানা করে বিষয়টি ধামাচাপা দেওয়া হয়।

বানেশ্বর বাজারের কসাই রিয়াজুল ইসলাম বলেন, একটি মহল আমার জায়গাটি দখলের জন্য এ ধরনের অভিযোগ তুলে এবং আমকে ফাঁসানো হয়েছে।এছাড়াও আমার বিরুদ্ধে যে সকল অভিযোগে এসেছে সেগুলো সবই ভিত্তিহীন।

পুঠিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রফিকুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সত্যতা পেয়েছি। আমরাও গরুর মাংস এবং বাছুর জব্দ করে মাটিতে পুঁতে ফেলেছি। এবং এ বিষয়ে উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবগত করেছি। এখন পর্যন্ত থানায় এ বিষয়ে কোন অভিযোগ হয়েছে কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি আরো বলেন এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মামলা হয়নি তবে এ বিষয়ে একটি মামলা হবে বলে তিনি জানান।

সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত )শিবু দাস বলেন, আমি জেলা মিটিংয়ে ছিলাম বানেশ্বর হাটের বিষয়ে প্রাণিসম্পদ কর্মকর্তা আমাকে অবগত করেছে। আমি জেলার মিটিং থাকায় আর গরুর মাংস বিক্রেতা পালাতক ছিলো সেজন্য ভ্রাম্যমান পরিচালনা করা সম্ভব হয়নি। তবে স্থানীয়দের পক্ষ থেকে যে কেউ থানায় এ বিষয়ে অভিযোগ করলে বিষয় প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31