ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাবের নেতৃত্বে ওই ইউনিয়নের একটি আদিবাসী পল্লী থেকে চোলাই মদ তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে।বৃহস্পতিবার গ্রাম পুলিশ সদস্যদের নিয়ে তিনি প্রায় দুই ঘন্টা ব্যাপী আদিবাসী পল্লীতে অভিযান চালিয়ে, ১৫০ লিটার চোলাই মদ তৈরির কাঁচা মাল , ৫শত টি,পাতিল ৫ টি, গ্যাস সিলিন্ডার ১টি,গ্যাস চুলা ১ টি,মাটির পাতিল ২ টি বালতি ৬ টি, ও ৩ টি বড় ঢোপ জব্দ করা হয়।
এ বিষয়ে ওই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জানান সোহরাব জানান, বেশকিছু দিন যাবত ওই আদিবাসী পল্লীতে চোলাই মদ উৎপাদন করে বিক্রি করা হচ্ছিল। জনস্বার্থে আমাদের এই অভিযান চালাতে হচ্ছে।যা চলমান রেখে আমার ইউনিয়নকে শতভাগ ভাগ মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়তে তুলতে চাই।তিনি আরও বলেন, জব্দকৃত চোলাই মদ তৈরির উপকরণগুলো গোমস্তাপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
গোমস্তাপুর থানার ওসি ওয়াদূদ আলম জানান,চোলাই মদ তৈরির কাঁচামাল গুলো উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।


