ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে বিদ্যুতায়িত হয়ে তৌহিদুল ইসলাম( ৫৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার সন্ধ্যায় উপজেলার পার্বতীপুর ইউনিয়নের রাইহোগ্রামে এ ঘটনা ঘটে।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত তৌহিদুল ইসলাম ওই গ্রামের মৃত রইসউদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,মাঠে গরু চড়াতে গিয়ে বিদ্যুতের পিলারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হন তিনি।
রহনপুর ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।


