IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> রাজনীতি >> নিজেদের নিরাপত্তা চাইলে বাগমারায় জামায়াতকে বিজয়ী করতে হবেঃ ডাঃ বারী

নিজেদের নিরাপত্তা চাইলে বাগমারায় জামায়াতকে বিজয়ী করতে হবেঃ ডাঃ বারী

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভায় গণসংযোগ ও পথসভা করেন বাংলাদেশের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী উপজেলা জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল বারী।

দীর্ঘদিন থেকে উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা অব্যাহত রেখেছেন তিনি। রবিবার বিকেলে তাহেরপুর পৌরসভায় জামায়াতের পক্ষ থেকে গণসংযোগ ও পথসভার আয়োজন করা হয়। পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডাক্তার আব্দুল বারী। তিনি একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি নেওয়ার আহবান জানান। আগামী নির্বাচন একটি কঠিন পরীক্ষা হবে উল্লেখ করে তিনি নেতাকর্মীদের সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকতে বলেন।

তিনি আরো বলেন, প্রতিটি নাগরিকের নিরাপত্তা প্রয়োজন। দীর্ঘ সময় ধরে আওয়ামী ফ্যাসিবাদের হাতে নির্যাতনের শিকার হয়েছে বাংলার অগনিত মানুষ। বিনা অপরাধে জেল খাটতে হয়েছে অনেককেই। তাই নির্যাতন আর জুলুমের হাত থেকে নিজে সহ পরিবারকে রক্ষা করতে চাইলে জামায়াত ইসলামীর বিকল্প নেই। সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে জামায়াতকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

তাহেরপুর পৌরসভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের শূরা ও কর্ম পরিষদ সদস্য ইব্রাহিম হোসেন, সাবেক চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু ,পৌর জামায়াতের আমির অধ্যাপক শহীদুজ্জামান মীর, পৌর জামায়াতের নেতা আব্দুর রহিম, তাহেরপুর পৌর ছাত্রশিবির নেতা মারুফ আহমেদ প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31