IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে সেনা ক্যাম্পের উদ্যোগে দুর্গাপূজা উপলক্ষে সমন্বয় সভা

নিয়ামতপুরে সেনা ক্যাম্পের উদ্যোগে দুর্গাপূজা উপলক্ষে সমন্বয় সভা

ধূমকেতু প্রতিবেদক,মান্দা : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নওগাঁর নিয়ামতপুরে সেনা ক্যাম্পের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে নিয়ামতপুর ডাক বাংলা অস্থায়ী সেনা ক্যাম্প প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

সমন্বয় সভায় সভাপতিত্ব করেন সেনা ক্যাম্প (নিয়ামতপুর-মান্দা) কমান্ডার মেজর আবু জুবাইর। সভায় উপস্থিত ছিলেন মান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জাকিরুল ইসলাম, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান, নিয়ামতপুর থানার পরিদর্শক (তদন্ত) মোসলেম উদ্দিন, সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার নবীউল্লাহ এবং ওয়ারেন্ট অফিসার জামাল।

সভায় মেজর জুবাইর বলেন, ‘আসন্ন দুর্গাপূজায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আনসার, পুলিশ ও গ্রাম পুলিশের পাশাপাশি সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে কাজ করবে।’
তিনি আরও বলেন, ‘উপজেলার কোথাও যদি অপ্রীতিকর ঘটনা ঘটে, তাহলে সঙ্গে সঙ্গে আমাদের অবহিত করার অনুরোধ করছি। পাশাপাশি সাংবাদিকদের প্রতি অনুরোধ থাকবে সঠিক তথ্য তুলে ধরবেন, গুজব ছড়ানো থেকে বিরত থাকবেন।”

এ সময় নিয়ামতপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক ভীম চন্দ্র বর্মণসহ বিভিন্ন ইউনিয়নের দায়িত্বরত পুলিশ কর্মকর্তা, মান্দা ও নিয়ামতপুর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন দুর্গাপূজাকে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31