IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ধামইরহাটে খরা সহিষ্ণু ফসলের চাষাবাদ বিষয়ক প্রশিক্ষণ

ধামইরহাটে খরা সহিষ্ণু ফসলের চাষাবাদ বিষয়ক প্রশিক্ষণ

ধূমকেতু প্রতিবেদক,ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে খরা সহিষ্ণু ফসলের চাষাবাদ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বেলা ১১ টায় উমার ইউপির হলরুমে জাকস ফাউন্ডেশন, জয়পুরহাটের আয়োজনে ইসিসিসিপি-ড্রট প্রকল্পের সিসিএজি সদস্যদের ‘খরা সহিষ্ণু ফসলের চাষাবাদ বিষয়ক প্রশিক্ষণ’ কর্মশালার উদ্বোধন করেন উমার ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবু জাফর সিদ্দিক। জাকসের কমিউনিটি মবিলাইজেশন অফিসার কৃষি মোঃ মনজুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী মোঃ শরিফুল ইসলাম, একাউন্টেন্ট কাম এমআইএস অফিসার মোঃ ফরহাদ হোসেন, সিনিয়র হিসাব কর্মকর্তা মোঃ মাহবুব আলম, কমিউনিটি মবিলাইজেশন অফিসার সিভিল অনিক মাহমুদ প্রমুখ।

অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মারুফ হোসেন।

উদ্বোধন অনুষ্ঠান শেষে অত্র ইউনিয়নের ২০ জন প্রশিক্ষণার্থীকে পানির অপচয় রোধে কৃষিতে এডবিউডি’র ব্যবহার, ফসলের পোকামাকড় দমনে সেক্স ফেরোমনের ব্যবহার, জৈব বালাইনাশক প্রযুক্তি এবং কেঁচো সার উৎপাদন ও এর সঠিক ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়। উমার ইউপি ছাড়াও আগ্রাদ্বিগুন,আলমপুর, আড়ানগর ও খেলনা ইউনিয়নে আরও ২৪০ জন কৃষককে এই প্রশিক্ষণ প্রদান করা হবে।

প্রশিক্ষণ বিষয়ে প্রকল্প সমন্বয়কারী মোঃ শরিফুল ইসলাম বলেন, ‘এই প্রশিক্ষণের উদ্দেশ্য হচ্ছে মাঠ পর্যায়ে কৃষকরা খরা সহিষ্ণু ফসল কিভাবে চাষাবাদ করবেন সে সম্পর্কে সম্মুখ জ্ঞান বা ধারণা প্রদান করা। আমরা আশাকরি কৃষক ভাইয়েরা এই প্রশিক্ষণ গ্রহণ করে খরা সহিষ্ণু ফসল উৎপাদনে আরো বেশি আগ্রহী হবেন এবং পানির সঠিক ব্যবহার নিশ্চিত করবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31